Logo
শিরোনাম
ঈদগাঁওতে অপহরণের ঘটনায় তিন অভিযুক্ত আটক, স্বর্ণালংকার উদ্ধার জেলা পরিষদ সদস্য দায়িত্ব পেলে বিলাইছড়ি উপজেলা হবে উন্নয়নের রোল মডেল নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এক কাঠুরিয়ার পা বিচ্ছিন্ন নাইক্ষ্যংছড়িতে বি‌শিষ্ট‌জন‌দের সম্মানে জামায়া‌তের ইফতার সম্পন্ন ঈদগাঁওতে রকমারী জুতার সমাহার, ক্রেতা দের স্বাদ থাকলেও স্বাধ্য নেই লামা রিপোর্টার্স ক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন,সভাপতি তৈয়ব আলী, সম্পাদক বেলাল আহমদ পটিয়ায় বিএনপির ব্যানারে ছাত্রলীগ নেতার ‘দাপট বিলাইছড়িতে আলোচনায় জয়সিন্ধু::জেলা পরিষদ সদস্য দায়িত্ব পেলে করবেন সুষম উন্নয়ন জাহানপুর বাজারে নির্বাচনে সভাপতি অহেদুজ্জামান এবং সাধারন সম্পাদক পদে মোজাম্মেল এবং ক্যাসিয়ার পদে আলতাফ হোসেন নির্বাচিত। মামলা জটিলতা ও পারিবারিক যড়যন্ত্রে….. চৌফলদন্ডীর এক শিক্ষিকা এখন ভ্যানে খাবার বিক্রেতা

করোনার প্রথম সারির যোদ্ধা হিসেবে টিকা নিলেন নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের সংবাদিকরা

আমিনুল ইসলাম:নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ করোনার প্রথম সারির যোদ্ধা হিসেবে টিকা নিয়েছেন নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের সভাপতি সহ সাংবাদিকরা

৯ ফেব্রোয়ারী (মঙ্গলবার) সকাল ১১টায় প্রেস ক্লাবের সভাপতি শামীম ইকবাল চৌধুরীর সহ নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাব কর্মরত স্থানীয় সাংবাদিকরা নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের টিকা কেন্দ্রে দলবদ্ধ ভাবে উপস্থিত হয়ে

করোনা সংক্রমণ রোধে টিকা নোন। টিকা গ্রহণ করেন প্রেস ক্লাব অর্থ-সম্পাদক মো, আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন টুক্কু, সদস্য মাহমুদুল হক বাহাদুর, মো,তৈয়ুব উল্লাহ,মো,ইউনুছ প্রমূখ।

টিকা নেওয়ার পর এক প্রেস ক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী বলেন, আজ আমরা প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের নিয়ে করোনা ভাইরাস এর (টিকা) গ্রহণ করেছি। আপনারা সবাই কারো গুজবে কান দিবেন না। সবাই র্নিভয়ে এই করোনা প্রতিরোধ টিকাটি (ভ্যাকসিন) নিয়ে নিন, এসময়

স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা,আবু জাফর মো, ছলিম জানান, করোনা সংক্রমণ রোধে ৮৬০ জনের টিকা পৌঁছেছে। গত ৭ ফেব্রোয়ারী সারাদেশ ব্যাপী একযোগে করোনা সংক্রমণ টিকা উদ্বোধনের পাশাপাশি আমরাও উদ্বোধনের মাধ্যমে টিকা দেওয়া শুরু করেছি। তবে কিছু গুজবের কারনে প্রথম দিন মানুষ টিকা কম নিলেও পরে মানুষ গুজবের মিথ্যাবানীর কথা জানতে পেরে দিন দিন টিকা গ্রহণের সংখ্যা বেড়েই চলছে। এই টিকা আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে। পরর্বতীতে আরও চাহিদা অনুযায়ী টিকা আসার কথা রয়েছে। সরকারি নিয়ম মেন সবাইকে টিকার রেজিষ্ট্রেশন করে টিকা দেওয়ার অনুরোধ জানান।

গত ৭ ফেব্রোয়ারি থেকে আজ পর্যন্ত টিকা গ্রহণ করেছেন প্রশাসনের কর্মকর্তা,জনপ্রতিনিধি,শিক্ষক,সাংবাদিক ও স্বাস্থ্যসেবা কমর্মীরা।

উল্লেখ্য, গত ৭ ফেব্রোয়ারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো,শফি উল্লাহ, উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে কর্মকর্তা আবু জাফর মো, ছলিম, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা,শিক্ষক,সাংবাদিকরা ভ্যাকসিনের প্রথম ড়োজ(টিকা) নিয়েছেন,আগামি একমাস পর ২য় ড়োজ টিকা দেওয়া হবে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!