Logo
শিরোনাম
সীমান্ত ও নির্বাচন নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতায় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন -১১ বিজিবি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ভারি অস্ত্র, গুলি সহ আরাকার আর্মির সদস্য আটক রাজস্থলীতে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ। বিলাইছড়িতে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি। নাইক্ষ্যংছড়ির বাইশারীতে বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরীর প্রচারণায় জনতার ব্যাপক সাড়া দুর্গম ফারুয়া ইউনিয়নে ৬ শ  কার্ডধারীদের মাঝে  চাউল বিতরণ ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিলাইছড়ির ১১ দলীয় ঐক্যজোট  রিক্সার প্রতীক আবু বকর সিদ্দিক এঁর পথ সভা বান্দরবানে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত পটিয়ায় সোহেল হত্যার প্রধান আসামি কায়েস বাকলিয়ায় গ্রেফতার।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ভারি অস্ত্র, গুলি সহ আরাকার আর্মির সদস্য আটক

আমিনুল ইসলাম

নাইক্ষ‍্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধিঃ

বান্দরবানের
নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশফাঁড়ি সীমান্তে এসএলআর- গুলিসহ আরাকান আর্মির এক সদস্যকে আটক করেছে বিজিবি। আটকের পর যাবতীয় প্রক্রিয়া শেষে রোববার ( ২ ফেব্রুয়ারী) দুপুরে তাকে বান্দরবান আদালতে তোলা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আকরাম উল্লাহ।
৩৪ বিজিবি সুত্র বলেন,গোপন সুত্রে খবর পেয়ে বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি থানাধীন ৩নং ঘুমধুম ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ হাতুরাণী টিলা নামক স্থানে ঘুরাঘুরি করছে এক স্বশস্ত্র উপজাতিয় যুবক। যার অবস্থান সীমান্ত পিলার ৪২ নং হতে আনুমানিক ১ কিলোমিটার নাইক্ষ‍্যংছড়ির অভ‍্যন্তরে। তাকে জিজ্ঞাসা করলে সে বিজিবিকে কোন সদুত্তর দিতে পারে নি। এভাব বৈধ কাগজপত্র ব্যততি অবৈধ ভাবে বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ করায় তাকে আটক করে বিজিবি জোয়ানরা।
আটক আসামীর নাম ও ঠিকানা:- ০১। খেং মং চো (২০), পিতা-উচিং মং, মাতা-মৃত রিদামা, সাং-মদক ক্রাহ্লাঅং পাড়া, থানা-মংডু, জেলা-মংডু, দেশ-মিয়ানমার।
তার কাছ থেকে উদ্ধার করা হয় ১ টি এসএলআর রাইফেল,৩ (তিন) টি ম্যাগাজিন,যাতে রয়েছে সর্বমোট ১০৮ রাউন্ড গুলি এবং ১ টি জলপাই রংয়ের বান্ডুলি।
তাকে রোববার ( ২ ফেব্রুয়ারী) সকালে বান্দরবান আদালতে পাঠানো হয়।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!