সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নং রাঙ্গামাটি আসনে দুর্গম বড়থলি ইউনিয়নে ৫ টির মধ্যে সর্বশেষ ২ টি কেন্দ্রে জনবল ও নির্বাচনী সরঞ্জাম হেলিকপ্টারে করে নিরাপদে পৌঁছানো হয়েছে। মঙ্গলবার ( ১০ ফেব্রুয়ারি) বিকালে এ তথ্য জানান উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার হাসনাত জাহান খান। কেন্দ্রগুলো হচ্ছে বড়থলি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও প্রাংজংপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। তিনি আরও জানান, উপজেলার ১৩ টি কেন্দ্রের মধ্যে দুর্গম ৫ টিতে জনবল ও ব্যালটসহ নির্বাচনি সরঞ্জাম আনা-নেওয়ায় ব্যবহার হবে হেলিকপ্টার। এর মধ্যে ৭ তারিখে বড়থলির রাইমংছড়া ৮ তারিখে ফারুয়ার ২ টি কেন্দ্রে, কেন্দ্রগুলো হলো তাড়াছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও ফারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আজ বিলাইছড়ি জোন হতে বড়থলি ২ টি কেন্দ্রতে হেলিকপ্টারে চলে গেছে । এতে সহযোগিতা করছেন সেনাবাহিনী ও বিমানবাহিনী। সুস্থ ও সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়।
তিনি আরও জানান, ওই সব কেন্দ্রে সরাসরি পৌঁছাতে কোনো সড়ক বা নৌপথের সুযোগ নেই। তাই কেন্দ্রগুলোতে ভোটের কয়েক দিন আগেই সরঞ্জামসহ নির্বাচনি কর্মকর্তা- কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হেলিকপ্টারে করে নিয়ে ভোট গণনা শেষে আবার উপজেলা হতে জেলা সদরে পাঠানো হবে। এই ৫ কেন্দ্রগুলো হলো ফারুয়া ইউনিয়নে ফারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তাড়াছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। আর বড় থলি ইউনিয়নে প্রাংজংপাড়া, বড়থলি এবং রাইমংছড়া। এতে সার্বক্ষণিক
নিরাপত্তায় দায়িত্বে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী। আগামীকাল কাছের কেন্দ্রগুলো নৌকা বোটে চলে যাবে। প্রায় সব প্রস্তুটি সম্পন্ন করা হয়েছে বলে তিনি এ তথ্য জানান।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি