Logo
শিরোনাম
লামায় বন্য হাতির আক্রমণে একজন কৃষকের মৃত্যু বিলাইছড়িতে লাল এ্যাংলিয়ানা পাংখোয়াকে জেলা পরিষদ সদস্য পদে না দেওয়ার দাবিতে  বিএনপির সংবাদ সন্মেলন দীর্ঘ বছরেও গড়ে উঠেনি পাকিং ব্যবস্থা…. ঈদগাঁও বাজারজুড়ে অঘোষিত যানবাহন স্টেশন, ত্রিমুখী সমস্যা বিলাইছড়িতে লাল এ্যাংলিয়ানা পাংখোয়াকে জেলা পরিষদ সদস্য পদে না দেওয়ার দাবিতে  বিএনপির সংবাদ সন্মেলন বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অনুপ্রবেশ কালে আরাকান আর্মির ৩ সদস্য আটক পাহাড়ে সশস্ত্র সংগঠনের পরিচয়ে চাঁদা দাবি; রেইচা চেকপোষ্টে আটক অভিযুক্তের আত্মহত্যার চেষ্টা বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে ২৯ একর পপিক্ষেত ধ্বংস, বাজারমূল্য প্রায় ১১ কোটি টাকা পাহাড়ী সন্ত্রাসীদের সাথে নিরাপত্তা বাহিনীর গোলাগুলি, নিহত ১ লামায় প্রভাবশালী দখলে বেড়ে উঠেছে বালু খেকোদের দৌরাত্ম সাংসদ লুৎফুর রহমান কাজলের সাথে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় পরিবারের সাক্ষাৎ

দীর্ঘ বছরেও গড়ে উঠেনি পাকিং ব্যবস্থা…. ঈদগাঁও বাজারজুড়ে অঘোষিত যানবাহন স্টেশন, ত্রিমুখী সমস্যা

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও

বাণিজ্যিক নগরী খ্যাত ঈদগাঁও বাজারে অনিয়ন্ত্রিত যানজটের কবলে পড়েছে পুরো বাজারবাসী। তিন চাকার যানবাহনের অঘোষিত স্টেশনে চেয়ে গেছে। দীর্ঘ বছরেও গড়ে উঠেনি পাকিং ব্যবস্থা। সংশ্লিষ্ট কতৃপক্ষের নেই কোন বাজার কেন্দ্রীয় তদারকি।

এ বাজার ঘুরে দেখা যায়, উপজেলার প্রধান ঈদগাঁও বাজারের দক্ষিণ পাশে ভূমি অফিস গেইট পয়েন্টে মাইজ পাড়া,পালাকাটা, চৌফলদন্ডী অংশের টমটম স্টেশন,জালালাবাদ উপস্বাস্থ্য কেন্দ্র গেইট পয়েন্টে ফরাজী পাড়া সড়কের টমটম স্টেশন, লুতুমিয়ার গেইট পয়েন্টে নাইংদিয়া ও মোহনভিলা সড়কের টমটম স্টেশন, ডাকঘর সামনে চৌফলদন্ডী সড়কের সিএনজি স্টেশন,শাপলা চত্বর পয়েন্টে বিভিন্ন উপসড়কের যানবাহন এসে যাত্রী উঠানামা করে থাকে।
অন্যদিকে হাইস্কুল গেইট সংলগ্ন স্টেশনমুখী টমটম এবং অটো রিকসার স্টেশনে পরিণত। অপরদিকে বাঁশঘাটা সড়কের পুরান শামশু সওদাগরের চায়ের দোকান পয়েন্টে ইসলামাবাদের পাহা শিয়াখালী,ইউসুফেরখীল,টেকপাড়া,ডান্ডিবাজার সড়কের টমটম স্টেশন। পুরো বাজারের ডিসি সড়ককে কেন্দ্র করে নানা পয়েন্টে পয়েন্টে তিনচাকার যানবাহনের অঘোষিত স্টেশনে কারনে নারী পুরুষ চলাচলে নিদারুন কষ্ট পাচ্ছে। তারই মাঝে মালামালবাহী বড় বড় ট্রাকের যন্ত্রনা। অপরদিকে নির্মিত ড্রেনের উপর দোকান দার তাদের দোকানের মালামাল রাখার ফলে লোকজনের চলা চলে বিঘ্ন সৃষ্টি করছে। তিন সমস্যায় জর্জরিত ঈদগাঁও বাজারের ব্যবসায়ীসহ আগত লোকজন।

আরো দেখা যায়, ঈদগাঁও বাজারের ডিসি সড়কটি সংকীর্ণ। যার ফলে যেকোন যানবাহন যাত্রী নিয়ে ওভারট্রেকে চলে যাওয়ার সুযোগ নেই। বাজার কেন্দ্রীয় আপপাশের উপসড়কের যানবাহন গুলো বাজারে প্রবেশ করলেই যানজটে পরিনত হয়ে পড়ে। যার ফলে ব্যবসায়ী,চাজরীজিবী,রোগীসহ বাজারে আগত নারী পুরুষ চরমভাবে বিপাকে পড়েন।
বাজার কেন্দ্রীয় জ্যামের কারনে কঠিন দুর্ভোগ আর ভোগান্তিতে পড়তে হয় যাত্রী ও পথচারীদের। যার দরুন নির্দিষ্ট সময়ে তারা তাদের গন্তব্যস্থানে পৌঁছাতে পারেননা, অসুস্থ রোগীরা পৌঁছতে পারেনা হাসপাতালে। প্রয়োজনীয় কাজে বের হওয়া মানুষগুলো পৌঁছতে পারেনা ব্যক্তিগত কাজেকর্মে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন পথচারী জানান, যে পরিমান গাড়ির সংখ্যা বেড়েছে। সে পরিমানে রাস্তার প্রস্থ বাড়েনি। ফলে রাস্তার চেয়ে যানবাহনের সংখ্যা অনকগুণ বেশি। তাই যানজট।
কজন যাত্রী জানান সময়ের প্রয়োজনে সব কিছুর পরিবর্তন হলেও ডিসি সড়কের কোন পরিবর্তন ঘটেনি। যানজট দূরীকরণে সংশ্লিষ্ট কতৃপক্ষের সুনজর দাবী করেন তারা। সচেতন মহলের মতে,বাজারের বাইরে যানবাহন রাখার মতন কোন পাকিং ব্যবস্থা করলে হয়তো বাজার কেন্দ্রীয় যানজট কমে যেতো। সেই সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযানের পরপরই পুনরায় একই কায়দায় ফিরে যায়। যানজট নিরসনের স্বার্থে নিয়মিত টহল জোরদারের দাবী।

ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সাবেক দপ্তর সম্পাদক ছৈয়দ করিম জানান, ডিসি সড়কে লোড আনলোড বন্ধ না করলে যানজট নিরসন সম্ভব নয় এবং টমটম,মিনি টমটম,সিনএজি যেখানে সেখানে পার্কিংয়ের কারণে যানজটের সম্মুখীন হচ্ছেন বাজারে আগত লোকজন। যানজট পরিত্রাণের উপায় তিনচাকার যানবাহন বাজারের বাইরে নিদিষ্ট স্থানে তাদের স্টেশন করে দিলে যানজট থেকে মুক্তি পাবে বাজারবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!