Logo
শিরোনাম
ঈদগাঁওতে অপহরণের ঘটনায় তিন অভিযুক্ত আটক, স্বর্ণালংকার উদ্ধার জেলা পরিষদ সদস্য দায়িত্ব পেলে বিলাইছড়ি উপজেলা হবে উন্নয়নের রোল মডেল নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এক কাঠুরিয়ার পা বিচ্ছিন্ন নাইক্ষ্যংছড়িতে বি‌শিষ্ট‌জন‌দের সম্মানে জামায়া‌তের ইফতার সম্পন্ন ঈদগাঁওতে রকমারী জুতার সমাহার, ক্রেতা দের স্বাদ থাকলেও স্বাধ্য নেই লামা রিপোর্টার্স ক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন,সভাপতি তৈয়ব আলী, সম্পাদক বেলাল আহমদ পটিয়ায় বিএনপির ব্যানারে ছাত্রলীগ নেতার ‘দাপট বিলাইছড়িতে আলোচনায় জয়সিন্ধু::জেলা পরিষদ সদস্য দায়িত্ব পেলে করবেন সুষম উন্নয়ন জাহানপুর বাজারে নির্বাচনে সভাপতি অহেদুজ্জামান এবং সাধারন সম্পাদক পদে মোজাম্মেল এবং ক্যাসিয়ার পদে আলতাফ হোসেন নির্বাচিত। মামলা জটিলতা ও পারিবারিক যড়যন্ত্রে….. চৌফলদন্ডীর এক শিক্ষিকা এখন ভ্যানে খাবার বিক্রেতা

লামা রিপোর্টার্স ক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন,সভাপতি তৈয়ব আলী, সম্পাদক বেলাল আহমদ

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:

উৎসবমুখর পরিবেশে পার্বত্য জেলা বান্দরবানের লামা রিপোর্টার্স ক্লাব-এর ত্রি-বার্ষিক (২০২৬–২০২৮) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি পদে মোঃ তৈয়ব আলী (দৈনিক মানব জমিন) ও সাধারণ সম্পাদক পদে বেলাল আহমদ (দৈনিক সাঙ্গু) নির্বাচিত হয়েছেন। শুক্রবার (০৬ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ২টি পদের বিপরীতে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন লামা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং দৈনিক ইত্তেফাক ও দৈনিক কর্ণফুলি প্রতিনিধি মুহাম্মদ কামালুদ্দিন।কমিশনের অন্যান্য সদস্যরা হলেন এম. বশিরুল আলম (সুপ্রভাত বাংলাদেশ) ও সাংগঠনিক সম্পাদক লামা প্রেস ক্লাব, নুর মোহাম্মদ মিন্টু (দৈনিক বাংলা) ও সভাপতি লামা সাংবাদিক ফোরাম। নির্বাচনে ডেলিগেট’দের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সভাপতি পদে মোঃ তৈয়ব আলী এবং সাধারণ সম্পাদক পদে বেলাল আহমদ নির্বাচিত হয়।কার্যকরী কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মোহাম্মদ শামছুদ্দোহা (দৈনিক ইনকিলাব লামা প্রতিনিধি) সহ-সভাপতি মোঃ আবুল কাসেম (দৈনিক ডেসটিনি বান্দরবান জেলা প্রতিনিধি), সৈয়দ মোঃ আবুল কালাম আজাদ (স্টাফ রিপোর্টার দৈনিক সংবাদ দিগন্ত), যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন (দৈনিক যুগ-যুগান্তর লামা প্রতিনিধি), সাংগঠনিক সম্পাদক কে এইচ মহসিন (দৈনিক ইনফো বাংলা লামা প্রতিনিধি), নির্বাহী সদস্য মোঃ ইলিয়াছ আরমান (দৈনিক যুগান্তর বান্দরবান দক্ষিন), সদস্য আব্দুল হামিদ সজিব (দৈনিক আজকের কক্সবাজার লামা প্রতিনিধি)।এদিকে রিপোর্টার্স ক্লাবের নির্বাচন পরিদর্শন করেন লামা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, লামা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি মোঃ করিম লামা সাংবাদিক ফোরাম এর সহ-সভাপতি (দৈনিক সংগ্রাম প্রতিনিধি) মোহাম্মদ শাহ নেওয়াজ, লামা সাংবাদিক ফোরাম এর সাধারণ সম্পাদক মোঃ আবুল হাসেম, এসময় স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। নির্বাচনকে কেন্দ্র করে ক্লাব প্রাঙ্গণে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক ক্লাবের ঐক্য সুদৃঢ় করা, পেশাগত মানোন্নয়ন এবং সাংবাদিকদের কল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা সকল সদস্যের সহযোগিতা কামনা করেন। সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়া অন্য প্রতিটি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় প্রত্যেককে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!