আরশাদুল ইসলাম ঝন্টু কেশবপুর যশোরঃ
যশোরের কেশবপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটি (অসকস) বাংলাদেশ কেশবপুর শাখার আয়োজনে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার (৯ মার্চ) মক্কা ট্রেডার্স হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অসকসের সভাপতি ওয়ারেন্ট অফিসার মোঃ আরশাদুল ইসলাম এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সার্জেন্ট মোঃ আব্দুল জলিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর থানার তদন্ত ইনস্পেক্টর মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, হিসাবে উপস্থিত ছিলেন কেশবপুর থানার সেকেন্ড অফিসার মোখলেছুর রহমান, কেশবপুর নিউজ ক্লাব ও পৌর বাড়ি মালিক সমিতির সভাপতি মোঃ আশরাফুজ্জামান, বক্তব্য রাখেন কেশবপুর নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বুলবুল, কেশবপুর থানার এস, আই মোঃ হেলাল উদ্দিন। সার্জেন্ট আবদুল আহাদ
এছাড়া উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার জি এম মাহবুবুর রহমান, সিনিয়র ওয়ারেন্ট অফিসার কে এম মোজাম্মেল হক, সিনিয়র ওয়ারেন্ট অফিসার হায়দার আলম খান ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মনিরুজ্জামান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ ইব্রাহিম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সার্জেন্ট রুহুল কুদ্দুস, কর্পোরাল মোঃ নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট মোঃ আব্দুল আহাদ খান এবং যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আতিয়ার রহমান মন্টুসহ প্রায় ৮০ জন অবসরপ্রাপ্ত সেনা সদস্য।
ইফতার পূর্বে দেশ, জাতি এবং অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
রমজান মাসে ইফতার মাহফিলের তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, রমজান আত্মসংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের মাস। ইফতার মাহফিলের মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি পায় এবং সমাজে ঐক্য ও মানবিক মূল্যবোধ জোরদার হয়।
অনুষ্ঠান শেষে সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয় এবং মিলনমেলায় অংশগ্রহণকারীরা একে অপরের সাথে কুশল বিনিময় করেন।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি