নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
ঈদগাঁও বাজার এলাকায় নবনির্মিত মডেল হাসপাতালের পশ্চিম পাশে অবস্থিত ইক্বরা তাহসীনুল কুরআন মাদ্রাসা ও হেফজখানার দুই দিন ব্যাপী সবিনা (এক বৈঠক পুরো কুরআন শরীফ মুখস্থ শুনানো) অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
১১ মার্চ (বুধবার) সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত এই সবিনা অনুষ্ঠানে পরীক্ষক হিসেবে অংশ নেন- ফয়জুল গণী হেফজখানার শিক্ষক হাফেজ আকরাম উল্লাহ, জামালুল কুরআন প্রাইভেট হেফজখানা শিক্ষক হাফেজ মোহাম্মদ শহিদুল্লাহ। সবিনায় অংশ নেন, মাদ্রাসার ছাত্র জালালাবাদ পালাকাটার মোহাইমিন মাহমুদ জিদান,চাঁদপুর এলাকার মোহাম্মদ ইমরান।
সবিনা অনুষ্ঠানের তদারকির দায়িত্বে ছিলেন- ইক্বরা তাহসীনুল কুরআন মাদ্রাসা,হেফজখানার শিক্ষক হাফেজ মাওলানা শোয়াইব। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা নজরুল ইসলাম। মেহমান হিসেবে অংশ নেন- ঈদগাঁও অনলাইন প্রেসক্লাব যুগ্ন সাধারণ সম্পাদক এম আবু হেনা সাগর।
এসময় মাদ্রাসা ও হেফজখানার অন্যান্য ছাত্ররা উপস্থিত ছিলেন।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি