Logo
শিরোনাম
লামায় তথ্য অফিসের উদ্যোগে জনসচেতনতামূলক ‘নারী সমাবেশ’ অনুষ্ঠিত ঈদগাঁওতে ইকরা তাহসীনুল কুরআন মাদ্রাসার দুইদিন ব্যাপী শবিনা ও বিদায় সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ পটিয়ায় কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট  সমিতির ইফতার মাহফিল নাইক্ষ্যংছড়ি সীমান্তে নিরাপত্তা বাড়াতে -১১ বিজিবির ক্যাম্প উদ্বোধন বাঙ্গালহালিয়াতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ে মতবিনিময় সভা। ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কুরআন মাদ্রাসা ও হেফজখানায় সবিনা অনুষ্ঠান শুরু বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন পটিয়া উপশাখার উদ্যাগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

লামায় তথ্য অফিসের উদ্যোগে জনসচেতনতামূলক ‘নারী সমাবেশ’ অনুষ্ঠিত

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:

‘সবার আগে বাংলাদেশ’ এ শ্লোগানে পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলায় তথ্য অফিসের উদ্যোগে জনসচেতনতামূলক ‘নারী সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে উল্লেখিত ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ,নারীর জন্য গাড়ি, তথ্য অধিকার, গুজব ও অপপ্রচারসহ বিভিন্ন বিষয়ের উপর এ সমাবেশ অনুষ্ঠিত হয়।লামা সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে পৌরসভার সাবেক মেয়র মো. আমির হোসেন, সমাজসেবা কর্মকর্তা তানভীর আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উপজেলা আমীর কাজী মুহাম্মদ ইব্রাহিম, প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া’সহ সমাবশে অংশগ্রহণ করেন অর্ধশতাধিক নারীরা। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন বলেন, সরকারের এই উদ্যোগগুলো তৃণমূল পর্যায়ের নারীদের ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে ফ্যামিলি কার্ড ও কৃষি ঋণ মওকুফ প্রান্তিক পরিবারের অর্থনৈতিক সচ্ছলতা নিশ্চিত করবে।সরকারের উন্নয়ন চিত্র সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে তথ্য অফিসের এই উদ্যোগ প্রশংসনীয়। সঠিক তথ্য থাকলে সাধারণ মানুষ গুজব থেকে দূরে থাকতে পারবে।সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক বলেন, জনগণকে সঠিক তথ্য দিয়ে ক্ষমতায়িত করাই আমাদের লক্ষ্য। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো উদ্যোগগুলো সরাসরি জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!