Logo
শিরোনাম
ঈদগাঁওতে শান্তিপূর্ণ পরিবেশে পালিত ঈদুল ফিতর, খুশির আমেজে তরুনরা ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা’র নেতা মোস্তাক আহমদ জুরাছড়িতে আগুনে পুড়ে নিঃস্ব সুনিল: মানবিক সাহায্য প্রয়োজন মন্ত্রী এ্যাড,দীপেন এঁর নির্দেশে পানছড়িতে  অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে মানবিক সাহায্য পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের  চালসহ খাদ্য সামগ্রী  বিতরণ  ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।  বিলাইছড়িতে পার্বত্য মন্ত্রীর ঈদ উপহার বান্দরবানে নিখোঁজের পর মা-মেয়ের মরদেহ উদ্ধার ফারুয়া পানছড়িতে পুড়ে যাওয়া ত্রিপুরাদের পাশে উপজেলা প্রশাসন, বিএনপি ও  ফারুয়া ইউনিয়ন পরিষদ দুর্গম বড়থলি ইউনিয়নে ভিজিএফ ও ভিজিডি  বিতরণ বিলাইছড়ি ইউনিয়নে ভিজিএফ চাউল বিতরণ

ঈদগাঁওতে শান্তিপূর্ণ পরিবেশে পালিত ঈদুল ফিতর, খুশির আমেজে তরুনরা

এম আবু হেনা সাগর, ঈদগাঁও

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় পালিত হল পবিত্র ঈদুল ফিতর। পাড়া মহল্লাজুড়ে অনাবিল খুশির আমেজে মুখর, কোলাকুলি ও উৎসবের রঙে রঙিন হয়ে উঠে জনজীবন। গ্রামের মানুষরা প্রতিবছরের মত এবারও নির্বিঘ্নে ঈদ আনন্দ উপভোগ করল।

২১ মার্চ (শনিবার) ঈদের দিন সকাল থেকে উপজেলার আওতাধীন বিভিন্ন ইউনিয়নের পাড়া মহল্লায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। মাঠকে অপরুপে সাজানো হয়। ফুলে সজ্জিত গেইট এবং ঈদ মোবারক ব্যানারের পাশাপাশি হাদির ছবি সম্বলিত ব্যানার শোভা পেল সবখানেই। অন্যন্যা এলাকায় মসজিদে মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করে মুসল্লীরা। সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে ঈদের নামাজ শেষ হয়। ঈদগাহ মাঠ ও মসজিদগুলোতে মুসল্লিদের ভিড় লক্ষনীয়। নামাজ শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়।

ঈদকে ঘিরে মানুষের ব্যস্ততার শেষ নেই। নতুন পোশাক, আত্মীয়-স্বজনদের সঙ্গে যোগাযোগ- সব মিলিয়ে উৎসবমুখর ছিল সর্বত্র। শিশু কিশোর ও তরুণদের মধ্যে নতুন পোশাক যেন বাড়তি উচ্ছ্বাস। একসাথে দলবেঁধে মোবাইলে সেলফি বন্দির হিড়িক পুরো মহল্লাজুড়ে। সে সাথে ঈদ সালামীর মাধ্যমে আনন্দ মাতোয়ারা শিশু-কিশোর-তরুন-যুবকরা। সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে ঈদের বাঁধভাঙ্গা উচ্ছাসে মেতে উঠে সব বয়সী লোকজন। শান্তিপূর্ণ পরিবেশ, পারস্পরিক সম্প্রীতি ও আনন্দে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!