নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
ঈদগাঁও উপজেলার পোকখালী উত্তর পাড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। যা পুরো এলাকাজুড়েই শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি ঘটেছে ঈদের দিন (শনিবার) রাত সাড়ে ১০টার দিকে।
স্থানীয় সূত্র মতে, চার সন্তানের জননীও আবুল কাশেমের স্ত্রীকে নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। খবর পেয়েই স্থানীয় মেম্বার বিষয়টি থানার ওসিকে অবগত করলে রবিবার রাত আনুমানিক ১টার দিকে ঘটনাস্থলে পুলিশ এসে প্রাথমিক তদন্ত শেষে থানায় নিয়ে যায়।
এলাকাবাসীর দাবী, সমাজে নৈতিক অবক্ষয়, পারিবারিক ও সামাজিক সমস্যার যথাযথ সমাধানের অভাব ও মূল্যবোধের ঘাটতি এসব কারণেই এমন মর্মান্তিক ঘটনা দিন দিন বেড়ে চলেছে। তারা এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত কারণ উদঘাটনের জোর দাবি জানান।
স্থানীয় এমইউপি সালাহ উদ্দিন কাদের জানান, দীর্ঘদিনের পারিবারিক কলহের জের ধরে এমন ঘটনা ঘটেছে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি