Logo
শিরোনাম
ঈদগাঁও উপজেলা জামায়াতের ঈদ পুনর্মিলনী ‎ঈদগাঁওতে শিকলবন্দি ঢাবির শিক্ষার্থী উদ্ধার ১৩ সদস্য বিশিষ্ট ঈদগাঁও পৌরসভা বাস্তবায়ন কমিটি গঠিত ঈদের দিন পোকখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ ঈদগাঁওতে শান্তিপূর্ণ পরিবেশে পালিত ঈদুল ফিতর, খুশির আমেজে তরুনরা ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা’র নেতা মোস্তাক আহমদ জুরাছড়িতে আগুনে পুড়ে নিঃস্ব সুনিল: মানবিক সাহায্য প্রয়োজন মন্ত্রী এ্যাড,দীপেন এঁর নির্দেশে পানছড়িতে  অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে মানবিক সাহায্য পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের  চালসহ খাদ্য সামগ্রী  বিতরণ  ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।  বিলাইছড়িতে পার্বত্য মন্ত্রীর ঈদ উপহার

১৩ সদস্য বিশিষ্ট ঈদগাঁও পৌরসভা বাস্তবায়ন কমিটি গঠিত

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও

কক্সবাজারের ঈদগাঁও পৌরসভা বাস্তবায়নের লক্ষ্যে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয় ২১মার্চ (ঈদের দিন) ঈদগাঁওয়ের স্টেশন সংলগ্ন একটি বাড়ীতে আয়োজিত এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সভায় সভাপতিত্ব করেন ঈদগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাকিম।

উক্ত সভার শুরুতে হাফেজ সুলতানুল ইসলাম ঈদগাঁও পৌরসভা গঠনের গুরুত্ব তুলে ধরে একটি শক্তিশালী বাস্তবায়ন কমিটি গঠনের প্রস্তাব পেশ করেন। উপস্থিতরা সম্মতিক্রমে উক্ত প্রস্তাবটি পাস করেই কমিটি ঘোষণা করা হয়।
গঠিত কমিটিতে আব্দুল হাকিমকে আহ্বায়ক,অ্যাডভোকেট সাইফুল ইসলামকে সদস্য সচিব করে দায়িত্ব প্রদান করা হয়।

সভায় বক্তারা বলেন, ঈদগাঁওর সার্বিক উন্নয়ন এবং নাগরিক সুবিধা নিশ্চিত করণে পৌরসভা বাস্তবায়ন এখন সময়ের দাবি। গঠিত এ কমিটি দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া ও সাংগঠনিক কার্যক্রম বেগবান করবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!