Logo
শিরোনাম
লাইনঝিরি মোহাম্মদীয়া ইসলামিয়া দাখিল মাদরাসায় দ্বি-বার্ষিক প্রাক্তন শিক্ষার্থী পরিষদের ৩১ বিশিষ্ট কমিটি গঠন  আলোচনা সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে ছেলেদের সাথে বাকবিতন্ডার পর বাবার মৃত্যু বিলাইছড়ি বাসীর আস্থার প্রতীক জয়সিন্ধু: জেলা পরিষদে পদ দিতে আপত্তি কোথায় ঈদগাঁও থানা পুলিশের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত ঘুমধুমে সাংবাদিক আজিজ’র ওপর হামলার চেষ্টা: পুলিশের উপস্থিতিতে পালিয়ে গেছে বহিষ্কৃত ১ নেতা কক্সবাজার সমুদ্র সৈকতে উৎসবের আমেজ, লোকে লোকারণ্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারিতে বনভূমি দখল ও নিধনের মহোৎসব চলছে ঠেকাবে কে ঈদগাঁওতে মহান স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ প্রদর্শন অনুষ্ঠান সম্পন্ন বিলাইছড়িতে গণহত্যা দিবস পালিত

ঈদগাঁওতে ছেলেদের সাথে বাকবিতন্ডার পর বাবার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও

ঈদগাঁওতে ছেলেদের সাথে বাগবিতণ্ডার পর বাবার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত আনুমানিক দশটার দিকে ঈদগাঁও ইউনিয়নের দরগাহ পাড়ায় নুরুল হুদা প্রকাশ লোদানের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানায়, পারিবারিক বিষয় নিয়ে লোদানের সাথে তার বড় ছেলে ও অপর ছেলের সাথে বাগবিতণ্ডা হয়, যা হাতাহাতির পর্যায়ে গড়ায়। এরপরে লোদানের মৃত্যু হয়।

পারিবারিকভাবে প্রথমে দুই ছেলে কর্তৃক নির্যাতনে মারা যাওয়ার কথা বলা হলেও গভীর রাতে এমন সংক্রান্ত অভিযোগ থেকে তারা সরে এসেছে বলে জানা গেছে। অনেকের মতে,রাগের মাথায় তিনি স্ট্রোক করেছেন। তার শরীরে কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান,সংবাদ পেয়ে লাশ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার শরীরে আঘাতের কোন চিহ্ন দেখা যায়নি। মৃত ব্যক্তির স্ত্রী একটি অপমৃত্যুর মামলা করে ছেন। ময়নাতদন্তে অস্বাভাবিক কিছু পাওয়া গেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!