নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
সেচ কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট রাবার ড্যাম। এছাড়া পর্যটকদের বিনোদনের অনন্য জায়গাও এটি। ১৯৮৬ সালে স্থাপিত এ ঈদগাঁও রাবার ড্যামটি কালেরগর্ভে হারিয়ে যাচ্ছে। অযত্ন ও চরমভাবে অবহেলায় পড়ে রয়েছে। অফিসের সিডি দরজা ভাঙ্গা। অফিস রুমটি রাতে মাদক সেবী ও অপরাধীদের আখড়ায় পরিণত। ব্রীজটি ও ঝুঁকিপূর্ণ। দায়িত্বপ্রাপ্তরা কোন দৃষ্টি দিচ্ছেনা বলে গুরুতর অভিযোগ উঠেছে।
দেখা যায়, দোতলা অফিসটি যেন মাদক সেবী দের জন্য লীজ দেয়া হয়েছে। এলাকাটি সম্পূর্ন অরক্ষিত। কোন সীমানা ঘেরা নেই। ব্রীজের উভয় পাশে কোন গাইড ওয়াল না থাকায় প্রতি নিয়ত দূর্ঘটনা বাড়ছে। ড্যামের রাবার ও স্লূইচ গেইটটি আবর্জনায় পরিপূর্ণ। রাতে দু’কুলে লাইট না থাকায় ভূতুড়ে পরিবেশের সৃষ্টি হয়। একসময়ের সৌন্দর্য মন্ডিত ফুল বাগান ও ব্রীজ- দেয়াল ইত্যাদিতে রংকরণের কাজও হচ্ছেনা যুগ যুগ ধরে। রাবার ড্যাম সড়কটির খানা খন্দকে এবডো থেবডো অবস্থায়।
দীর্ঘ ৩৮ বছর পূর্বে স্থাপিত ড্যামটির জীর্ণদশা দেখে এলাকাবাসী চরমভাবে আক্ষেপ ও উদ্বেগ প্রকাশ করছে। ড্যামের পাহারাদারের দায়িত্ব কার তাও কেউ জানেনা। এতে করে চোর ডাকাতরা এটা নিরাপদ স্থান হিসেবে চিহ্নিত করে অপরাধ করতে দ্বিধাবোধ করেনা।
জানা যায়,রাবার ড্যামে বিশেষত দুজন দায়িত্ব নিয়ে ড্যামটিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ। সত্যতা স্বীকার করে এক জন জানান, তার চিন্তা চেতনায় এসব সংস্কার করার প্ল্যান রয়েছে। অন্যদিকে সংশ্লিষ্ট কতৃপক্ষ এসব দেখেও না দেখার ভান করে রয়েছেন।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি