Logo
শিরোনাম
বিলাইছড়িতে সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচির উদ্বোধন সাড়ে তিনঘন্টা ব্যাপী….. ডাকাতদের অভয়ারণ্যে ঈদগাঁও-ঈদগড়ে পুলিশের দু:সাহসিক অভিযান ভারুয়াখালী বালিকা উচ্চ বিদ্যালয়ে গুণীজন সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন পটিয়ার ছনহরায় হজরত চিকন খলিফা ছিদ্দিক আহমদ আলিম মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত সুদৃষ্টি নেই দায়িত্বপ্রাপ্তদের… ঈদগাঁও রাবার ড্যামটি চরম অযত্ন অবহেলায় ঈদ পরবর্তী কর্মস্থলমুখী নারী-পুরুষ,ঈদগাঁওতে যাত্রীদের ভোগান্তি চরমে এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত নুরুল আমিন চৌধুরী আরমান গ্যালোডিয়েজ ও গোলাপের সমাহার… ঈদগাঁওতে ফুলের সৌন্দর্য টানছে দর্শনার্থীদের লাইনঝিরি মোহাম্মদীয়া ইসলামিয়া দাখিল মাদরাসায় দ্বি-বার্ষিক প্রাক্তন শিক্ষার্থী পরিষদের ৩১ বিশিষ্ট কমিটি গঠন  আলোচনা সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে ছেলেদের সাথে বাকবিতন্ডার পর বাবার মৃত্যু

সাড়ে তিনঘন্টা ব্যাপী….. ডাকাতদের অভয়ারণ্যে ঈদগাঁও-ঈদগড়ে পুলিশের দু:সাহসিক অভিযান

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও

পাহাড়ি এলাকা ঈদগাঁও-ঈদগড় সড়ক সংলগ্ন অঞ্চল ক্রমেই ডাকাতদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হচ্ছে, এমন অভিযোগের প্রেক্ষিতে সেখানে ব্যাপক অভিযান চালিয়েছেন ঈদগাঁও থানা পুলিশ পুলিশ।

রবিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়নের কালিরছড়া এলাকা থেকে অভিযান শুরু হয়। সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসানের নেতৃত্বে ও ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিফাতুল মাজহারসহ পুলিশের একটি দল ও বন বিভাগের সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করেন। প্রায় ৩০/৩৫ সদস্যের টিম পাহাড়ের পাদদেশ ও অভ্যন্তরীণ বিভিন্ন ঝুঁকিপূর্ণ পয়েন্টে তল্লাশি চালায়। অভিযানটি চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। পরে ভাদীতলা এলাকা দিয়ে অভিযানের এই টিমটি বের হয়ে আসে।

স্থানীয় সূত্র মতে, সম্প্রতি এই পাহাড়ি এলাকায় ডাকাত ও অপহরণকারীদের তৎপরতা আশঙ্কা জনকহারে বেড়েছে। কদিন আগে রাবার বাগানে কর্মরত দুই শ্রমিককে অপহরণ করে একটি চক্র। পরে মুক্তিপণ আদায়ের মাধ্যমে তাদের ছেড়ে দেওয়া হয়। যা স্থানীয়দের মাঝে প্রায়শ আতঙ্ক সৃষ্টি করছে।

অভিযান শেষে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জানান, আধুনিক প্রযুক্তির সহায়তায় অপরাধীদের শনাক্ত ও দমন করতে কাজ চলছে। ডাকাতি ও অপহরণ ঠেকাতে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে বলেও তিনি আশ্বাস দেন।

আইনশৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তবে তারা দ্রুত স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারী জোরদারের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!