Logo
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন  সভাপতি আমিন সম্পাদক কাজল ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত এপেক্স বাংলাদেশ মানব সেবায় কাজ করে যাচ্ছে: সাচিং প্রু জেরী ঈদগাঁওতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন বিলাইছড়িতে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন রোয়াংছড়িতে বর্ণিল আয়োজনে তঞ্চঙ্গ্যা জাতির বিষু মেলা ঘিলা খেলা  সম্পন্ন ঈদগাঁওতে ফায়ার সার্ভিস স্টেশনের দাবীতে মহাপরিচালক বরাবরে লিখিত আবেদন চৌফলদন্ডী রাখাইন পল্লীতে জলকেলির আনন্দে ভাসবে নারী-পুরুষ, প্রস্ততি চলছে বান্দরবানে নিজ বাড়িতে অগ্নি দগ্ধ হয়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু ঈদগাঁওতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সম্পন্ন

ঈদগাঁওতে ফায়ার সার্ভিস স্টেশনের দাবীতে মহাপরিচালক বরাবরে লিখিত আবেদন

নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও

ঈদগাঁও উপজেলায় অগ্রাধিকার ভিত্তিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনের দাবিতে মহাপরিচালক, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বরাবর আবেদন করা হয়। অ্যাডভোকেট শেখ আহমেদ ফারুকী গতকাল জেলা প্রশাসক কক্সবাজারের মাধ্যমে এই আবেদনটি প্রেরণ করেন।

আবেদনে তিনি উল্লেখ করেন, পর্যটন রাজধানী কক্সবাজার জেলার নবগঠিত ঈদগাঁও উপজেলা প্রায় দেড় লক্ষাধিক জনসংখ্যার একটি গুরুত্বপূর্ণ জনপদ। ভৌগোলিক ও বাণিজ্যিক দিক থেকে এর গুরুত্ব অত্যন্ত বেশি। উপজেলার ইসলামপুর ইউনিয়নে দেশের সর্ববৃহৎ লবণ কারখানা এবং বিস্তীর্ণ উপকূলীয় এলাকায় মৎস্য ঘের রয়েছে, যা দেশের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশেও রপ্তানিযোগ্য।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চল বারবার প্লাবিত হওয়ায় এলাকা দিন দিন ঘনবসতিপূর্ণ হয়ে উঠছে। সংবিধান অনুযায়ী নাগরিকের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব হলেও জরুরি পরিস্থিতিতে অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনায় বড় ধরনের সীমাবদ্ধতা রয়েছে। বর্তমানে ঈদগাঁও উপজেলার নিকটবর্তী ফায়ার সার্ভিস স্টেশন রামু ও চকরিয়ায় অবস্থিত, যা অনেক দূরে হওয়ায় জরুরি মুহূর্তে দ্রুত সেবা পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে।

এছাড়া উপজেলায় আবাসিক এলাকা, বৃহৎ বাজার, সুপার শপ, গ্যাস পাম্প, ফিলিং স্টেশন, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক-বীমাসহ নানা গুরুত্বপূর্ণ স্থাপনা থাকায় অগ্নিকাণ্ড ও দুর্ঘটনার ঝুঁকি দিন দিন বাড়ছে।

এই প্রেক্ষাপটে ঈদগাঁও উপজেলায় দ্রুত একটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনে মহাপরিচালকের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে। আবেদনে সম্ভাব্য একটি স্থানের তপশিলও উল্লেখ করা হয়েছে।

আবেদনকারী আশা প্রকাশ করেন, জেলা প্রশাসক মো. আব্দুল মন্নান বিষয়টি জনস্বার্থে দ্রুত সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!