মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:
পার্বত্য জেলার বান্দরবান ৩০০ নং আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী (এমপি) বলেছেন, পৃথিবীতে সবথেকে বড় কাজ মানুষের সেবা। আর এর জন্য প্রয়োজন ত্যাগের মানসিকতা। একজন মানুষ যতখানি আত্মত্যাগ করেন তার চেয়ে অনেক বেশি প্রশংসিত হন। আত্মত্যাগই হলো সফলতা। এপেক্স বাংলাদেশ সেই কাজটিই করে চলেছে তাদের বিস্তৃত কার্যক্রমের মধ্যে দিয়ে।তিনি সমাজের সুবিধাবঞ্চিত শিশু ও অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান।মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১টায় বান্দরবান নীলাম্বরী রিসোর্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স বাংলাদেশ এর মিট দ্যা প্রেসিডেন্ট, সেক্রেটারি এন্ড ন্যাশনাল অফিসিয়াল কনফারেন্স ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।এর আগে সকাল ৮টায় এপেক্স বাংলাদেশ এর উদ্যোগে বান্দরবান জেলা প্রশাসক প্রাঙ্গন হতে বৈশাখী শোভাযাত্রা শুরু হয়। দিন ব্যাপি এ অনুষ্ঠানে এপেক্স বাংলাদেশ এর জাতীয় নেতৃবৃন্দ ও সকল ক্লাব প্রেসিডেন্ট সেক্রেটারি অংশ গ্রহন করেন। সকাল ১১টা থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত মিট দ্যা প্রেসিডেন্ট, সেক্রেটারি এন্ড ন্যাশনাল কনফারেন্স, বিকেল ৪টায় বর্ষবরণ উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বিকেল ৫টায় ফানুস উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এপেক্স বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট এপেক্সিয়ান নাসিম আহমেদ, ন্যাশনাল ভাইস-প্রেসিডেন্ট এপেক্সিয়ান মোঃ নুরুল আমিন চৌধুরী আরমান, এপেক্স বাংলাদেশ এর জাতীয় নেতৃবৃন্দ, ক্লাব প্রেসিডেন্ট ও সেক্রেটারি প্রমূখ।নুরুল আমিন চৌধুরী আরমান বলেন, আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স বাংলাদেশ। প্রতিষ্ঠার পর থেকে অগণিত মানুষকে সেবা দিয়ে এসেছে।বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মানবকল্যাণ ও সামাজিক বিভিন্ন সমস্যা সমাধানে এপেক্স বাংলাদেশ দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দুস্থ ও অসহায় মানুষের সহযোগিতা, ছিন্নমূল মানুষের পুনর্বাসন, শিক্ষা সামগ্রী বিতরণ, কর্মহীন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও বৃক্ষরোপণ অভিযানসহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগে বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে আর্তমানবতার সেবায় এগিয়ে এসেছেন। এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি নাসিম আহমেদ বলেন, ত্যাগের মানুসিকতা একটি বড় বিষয় আর একজন মানুষ এই কাজটি সব থেকে ভালোভাবে করতে পারেন মানব সেবার মধ্যে দিয়ে।এপেক্স বাংলাদেশ এর ১০০০-এরও অধিক সদস্য তাদের নি:স্বার্থ সেবাদানের মধ্য দিয়ে উন্নততর সমাজ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি