নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
জেলার ঐতিহ্যবাহী ও প্রাচীণতম বিদ্যাপীঠ ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা সম্পন্ন হয়।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১১ টায় বিদ্যালয়ের হল রুমে প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাতের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক শাহাজালাল মুনিরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। শিক্ষার্থী মারওয়ানের কন্ঠে পবিত্র কোরআন তেলওয়াত ও সৃজিত দত্তের কন্ঠে গীতা পাঠের মধ্য দিয়ে শুরু অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক হাবিবুল্লাহ খালেদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকেে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুর রহমান ভূঁইয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুর আলম। শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন যথাক্রমে মোঃ রেজাউল করিম, এস.এম.তারিকুল হাসান, আবদুল খালেক মিশু ও দেলাওযার হোসাইন সাঈদি। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে মানপত্র পাঠ করেন নাফিসা তাসনিম ইলমা এবং অধ্যয়নরতদের পক্ষ থেকে সুহাইফা জান্নাত সামিয়া মানপত্র পাঠ করেন।
অধ্যয়নরত শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন অর্ণব পাল এবং বিদায়ীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ফাহাদ বাবু, ওয়ায়েস করনী সাউদ।
অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করেন অন্তরা চৌধুরী, রক্তিম আচার্য্য এবং দিব্য রুদ্র। বিদ্যালয়ের ফুলেশ্বরী সাংস্কৃতিক সংসদ সমবেত সংগীত পরিবেশন করে। আলোচনা অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত করেন শিক্ষক আবুবক্কর ছিদ্দিক।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি