নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ৩টি কেন্দ্রে এসএসসি ও দাখিল পরীক্ষা সুষ্ঠু,শান্তিপূর্ণ এবং নকলমুক্ত পরিবেশে শুরু হয়েছে।
মঙ্গলবার (২১এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১টা পযন্ত তিনটি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়। এ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করেন।
সরেজমিনে দেখা যায়,চলতি বছর ২০২৬ সালে এসএসসি পরীক্ষা ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় এবং আলমাছিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা কেন্দ্রে নানা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছেন। প্রথমদিন সকাল নয়টার পরপর পরীক্ষা কেন্দ্রে চলে এসেছেন পরীক্ষায় অংশ নেয়া শিক্ষা্থীরা।
স্বস্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত পরীক্ষা্থীদের সাথে শিক্ষকসহ অভিভাকরাও উপস্থিত ছিলেন ।
এবার এসএসসি ও দাখিল পরীক্ষার প্রথমদিনে সকাল থেকে পরীক্ষা শেষ না পযন্ত অভিভাবক গণ কেন্দ্রের বাহিরে অবস্থান করেছিলেন। নারী এবং পুরুষ অভিভাবকদের ভীড় যেন লক্ষনীয়।
এ পরীক্ষা চলাকালীন সময়ে উপজেলা প্রশাসন বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বক্ষণিক নজরদারী অব্যাহত রেখেছেন প্রশাসনের পক্ষ থেকে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি