Logo
শিরোনাম
ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন

 

এম আবু হেনা সাগর, ঈদগাঁও

দেশের অন্যান্য স্থানের ন্যায় ঈদগাঁওতেও নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন  হয়।
মঙ্গলবার বিকেলে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ যাচাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দেশের তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তুল তে এ কর্মসূচি পরিচালিত হচ্ছে।

লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে ১২ থেকে ১৪ বছরের ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই এবং রাষ্ট্রীয়ভাবে তাদের মেধা বিকাশের সুযোগ সৃষ্টি করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন জাতীয় ক্রীড়া পরিদপ্তর এই কর্মসূচি বাস্তবায়ন করছে। এ লক্ষ্যে উপজেলা পর্যায়ে দল গঠনের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। আগামী ২ মে বিকেল ৩টায় জেলা পর্যায়ে সিলেট জেলা স্টেডিয়ামে এবং অন্যান্য জেলায় ভার্চুয়ালি প্রধানমন্ত্রী তারেক রহমান এ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করবেন।

১ মে ২০১২ থেকে ২ মে ২০১৪ পর্যন্ত সময়ের মধ্যে জন্মগ্রহণকারী শিক্ষার্থী খেলোয়াড়রা অন লাইনে রেজিস্ট্রেশন করতে পারবে বলে জানান কক্সবাজার জেলা ক্রীড়া কর্মকর্তা ও নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির জেলা কমিটির সদস্য সচিব মোঃ আলা উদ্দিন।

বাছাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির উপজেলা সদস্য সচিব ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইলিয়াস মিয়া, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ আজমগীর, সদস্য শহিদুল ইসলাম, ফুটবল কোচ মোহাম্মদ দিদার,রেফারী মিজানুর রহমান, ক্রীড়ানুরাগী মামুন সিরাজুল মজিদ,সাকলাইন মোস্তাক প্রমুখ। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!