Logo
শিরোনাম
ঈদগাঁওতে ভ্যালিডেশন ট্রায়াল (বোরো) ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন কর্মসুচী সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে ইয়াবা সহ সিএনজি জব্দ, চালক আটক নামে থাকলেও কাজে নেই.. ঈদগাঁও উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের গেইটে দীর্ঘদিন ধরে ঝুলছে তালা পরিবারের কান্না’র আহাজারি পটিয়ায় নিরীহ সিএনজি চালক কে মিথ্যা মামলা দিয়ে হয়রানি! লামায় হিটস্ট্রোকে আক্রান্ত ১৮ শিক্ষার্থী অসুস্থ রাজস্থলী বাঙ্গালহালিয়ার শশ্মানে পাশে কুড়িয়ে পাওয়া সেই নবজাতক কণ্যা শিশুর ঠাঁই হলো ‘ছোটমণি নিবাসে’ বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা চলতি বোরো মৌসুমে ঈদগাঁওতে জমে উঠেছে শ্রমিক কেনা-বেচার হাট নানা আযোজনে নাইক্ষ্যংছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত ঈদগাঁও উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়িতে ইয়াবা সহ সিএনজি জব্দ, চালক আটক

আমিনুল ইসলাম
নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়ন বাস স্টেশন এলাকায় (সিএনজি) থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৯ হাজার ৮০০পিস ইয়াবা জব্দ করেছে নাইক্ষ্যংছড়ি থানার পুলিশের গোয়েন্দা।
এ ঘটনায় সিএনজির চালককে আটক করা হয়েছে।
আটক ব্যক্তি জান্নাত উল্লাহ সাঈদ (১৯)। তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ইসলামপুর গ্রামের মো; হাসান ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে,
সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে পুলিশের নিজস্ব গোয়েন্দার গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি পুরাতন বাস স্টেশনের এলাকায় তল্লাশি
জোরদার করে।
এ সময় নাইক্ষ্যংছড়ি থেকে রামুগামী একটি সন্দেহভাজন সিএনজি থামানো হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক কোনো অবৈধ বস্তু বহনের বিষয়টি অস্বীকার করেন।
তবে পরে তল্লাশি চালিয়ে সিএনজির চালকের আসনের নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা ইয়াবার সন্ধান পাওয়া যায়। সেখান থেকে মোট ৯ হাজার ৮০০পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় চালক মো. জান্নাত উল্লাহ সাঈদ আটক করা হয়েছে এবং মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানা’র ওসি (তদন্ত)
মো: একরাম উল্লাহ জানান,
নাইক্ষ্যংছড়ি উপজেলায় মাদক পাচার, চোরাচালান পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আটক ব্যক্তি ও উদ্ধার করা মাদকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!