Logo
শিরোনাম
ঈদগাঁওতে অপহরণের ঘটনায় তিন অভিযুক্ত আটক, স্বর্ণালংকার উদ্ধার জেলা পরিষদ সদস্য দায়িত্ব পেলে বিলাইছড়ি উপজেলা হবে উন্নয়নের রোল মডেল নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এক কাঠুরিয়ার পা বিচ্ছিন্ন নাইক্ষ্যংছড়িতে বি‌শিষ্ট‌জন‌দের সম্মানে জামায়া‌তের ইফতার সম্পন্ন ঈদগাঁওতে রকমারী জুতার সমাহার, ক্রেতা দের স্বাদ থাকলেও স্বাধ্য নেই লামা রিপোর্টার্স ক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন,সভাপতি তৈয়ব আলী, সম্পাদক বেলাল আহমদ পটিয়ায় বিএনপির ব্যানারে ছাত্রলীগ নেতার ‘দাপট বিলাইছড়িতে আলোচনায় জয়সিন্ধু::জেলা পরিষদ সদস্য দায়িত্ব পেলে করবেন সুষম উন্নয়ন জাহানপুর বাজারে নির্বাচনে সভাপতি অহেদুজ্জামান এবং সাধারন সম্পাদক পদে মোজাম্মেল এবং ক্যাসিয়ার পদে আলতাফ হোসেন নির্বাচিত। মামলা জটিলতা ও পারিবারিক যড়যন্ত্রে….. চৌফলদন্ডীর এক শিক্ষিকা এখন ভ্যানে খাবার বিক্রেতা

ভোলায় শিশুদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ

ডেস্ক নিউজ: ভোলায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরন বিতরন অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে।

(২ মার্চ) মঙ্গলবার দুপুরে শহরের বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থী মাঝে এ সামগ্রী বিতরন করে রোটারী ক্লাব অব স্কাইলাইন ঢাকা।

ক্লাবের সভাপতি খাদিজা আকতার স্বপ্নার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভোলা সদর উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান মোশারেফ হোসেন।স্বাগত বক্তব্য রাখেন, বুদ্ধি প্রতিবন্দী স্কুলের প্রধান শিক্ষক জহিরুল হক কবির।

বক্তব্য রাখেন, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক প্রবীন সাংবাদিক এমএ তাহের, পূর্ব ইলিশা ইউপি চেয়ারম্যান হাসনাইন আহমেদ, প্রভাষক রেহানা ফেরদৌস, আবৃত্তি শিল্পী শরমিন জাহান শ্যামলি, রোটারী ক্লাব অব স্কাইলাইন ঢাকার সদস্য সাসম উল আলম মিঠু ও একুশে টিভির জেলা প্রতিনিধি মেজবাহ উদ্দিন শিপু প্রমুখ।

এছাড়া ও প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝেও অনেক প্রতিভা রয়েছ, তাদের সাথে মানবিক আচারন করতে হবে।

তাদেরকে অবহেলা করা যাবে না। তাদের দিকে লক্ষ্য রাখাতে হবে বিশেষ যত্ন করতে। এরা পরিবারের বোঝা নয়, এরাই একদিন হবে পরিবারের অন্যতম সচ্চল ব্যক্তি।
অনুষ্ঠানে রোটারী ক্লাব অব স্কাইলাইন ঢাকা স্কুলের শতাধিক শিশুকে স্কুল ব্যাগ, খাতা-কলম, রং পেন্সিল দেয়া হয়। একই সাথে শিক্ষার্থীদের জন্য একটি স্কুল ভ্যান দেওয়ার ঘোষনা দেন । অনুষ্ঠান পরিচালনা করেন শিল্পী তালহা তালুকদার বাধন।

এরআগেও রোটারি ক্লাব অব স্কাইলাইন ঢাকা করোনা কালীন সময়ে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার, ক্ষতিগ্রস্থদের মাঝে মাছের পোনা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!