Logo
শিরোনাম
পটিয়ায় মাধ্যমিক ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্টে দক্ষিণ গোবিন্দরখীল প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল দল চ্যাম্পিয়ান। লামায় গ্রামার স্কুল এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত লামায় মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক’সহ গুরুত্ব আহত নাইক্ষ্যংছড়িতে  রাতের আঁধারে বসত -ভিটার জমি দখলের অভিযোগ নাইক্ষ‍্যংছড়িতে বিজিবির অভিযানে বিপুল অকটেন ও সার আটক ভারুয়াখালী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত এলডিপি’কে শক্তিশালী করতে হবে- অলি আহমদ রামুর কচ্ছপিয়া ও গর্জনিয়া তে  কৃষিতে নতুন সম্ভাবনা বিজিবির অভিযানে নাইক্ষ্যংছড়ি সিমান্তে আইইডি, অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার নাইক্ষ্যংছড়িতে শিবিরের বিভিন্ন ইভেন্ট এর প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

বান্দরবানে ভাইস চেয়ারম্যানের ছেলে কর্তৃক ১১ বছরের শিশু ধর্ষণ

রিমন পালিত: নিজস্ব প্রতিবেদক: বান্দরবান সদরের ৬ নং রাজভিলা মন জয়পাড়ায় এক ১১ বছরের শিশুকে ধর্ষণ করা হয়েছে । ধর্ষক বান্দরবান সদর উপজেলার ভাইস চেয়ারম্যান রাজুমং মামার ছেলে লতুমং মারমা (২৮)।

ঘটনার সত্যতা সরোজমিনে পরিদর্শন করে জানা যায় , ২১ মার্চ রবিবার আনুমানিক রাত ৯ টার দিকে পান আনার জন্য দোকানে যায় । দোকান থেকে আসার সময় আগে থেকে ওত পেতে থাকা ধর্ষক লতুমং মারমা ১১ বছরের শিশুটি কে মুখ চেপে ধরে নিয়ে যায় এবং নির্মমভাবে ধর্ষণ করে । পরে মেয়েটিকে রাস্তার মধ্যে ফেলে পালিয়ে যাই ।

এ ঘটনার পর ভিকটিমের পরিবার বাদী হয়ে বান্দরবান সদর থানায় নারী ও শিশু নির্যাতন আইনের (৯/১ ) ধারায় ধর্ষণ মামলা করেন। যার মামলা নাম্বার ৬ ।

এ বিষয়ে সরাসরি বান্দরবান সদর হাসপাতালে শিশুটির পরিবারের সাথে কথা বললে তারা জানান, একজন ভাইস চেয়ারম্যান যিনি মানুষের সেবা করেন তার ছেলে সমাজে অপকর্ম করে যাচ্ছে যেখানে কোনো সুষ্ঠু বিচার নেই । এক কথায় বলতে গেলে বাবা হলেন সমাজসেবক ভাইস-চেয়ারম্যান কিন্তু ছেলে হলো ধর্ষণকারী সমাজের শত্রু। বাবার ক্ষমতার শক্তির অপব্যবহার করে ধর্ষণকারী ( লতুমং মারমা ) এলাকায় এইসব খারাপ কাজ করে যাচ্ছে।

উল্লেখ্য যে ধর্ষণকারী লতুমং মারমার বিরুদ্ধে অস্ত্র মামলা, ধর্ষণ, মাদক ,সহ নানা মামলা রয়েছে । বলতে গেলে সম্পূর্ণ এলাকাবাসী একপ্রকার অতিষ্ঠ তার অপকর্মের কারণে। এলাকাবাসী ও সকলের বিবেকের দাবি বাবা ভাইস চেয়ারম্যান সে ক্ষমতাকে উপস্থাপন করে সে এলাকায় এসব অপকর্ম চালিয়ে যাচ্ছে। সকল জনগণের প্রশ্ন কার ক্ষমতা বলে সে বার বার এসব কাজ করছে, এর পিছনে কে তাকে সহযোগিতা করছে, কিভাবে সে এতগুলো মামলা থেকে মুক্তি পাচ্ছে, বর্তমানে তার নিজের সন্তানের বয়স সমতুল্য ১১ বছরের শিশু বাচ্চাকে ধর্ষণ করেছে ।

এ বিষয়ে বান্দরবান সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রাজুমং মারমা জানান, ছেলে অন্যায় করেছে এতে আমি বা আমার পরিবার জড়িত নয় । সে বিয়ে করে রাজভিলা থাকে আমরা বান্দরবানে থাকি । আমরা শুনেছি সে এরকম একটা অন্যায় কাজ করেছে বর্তমানে সে পলাতক । সে যদি অন্যায় করে অবশ্যই শাস্তি পেতে হবে। কারন সে আইনের উর্ধে নয়।

এ বিষয়ে বান্দরবান সদর থানায় ধর্ষণ মামলার তদন্ত পরিদর্শক হিসেবে দায়িত্বরত এস আই নাহিদ হাসান এর সাথে সরাসরি কথা বললে তিনি জানান আমরা ঘটনার সত্যতা যাচাই-বাছাইয়ের চেষ্টা করছি। বর্তমানে ভিকটিম এর পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা সাপেক্ষে আমরা ঘটনা সত্যতার জন্য তদন্ত করছি। আশা করছি অপরাধীকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে এবং যারা এই সমস্ত ঘৃণিত কাজের সাথে জড়িত তাদের বিরুদ্ধে বান্দরবান পুলিশ প্রশাসন তৎপর রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!