Logo
শিরোনাম
ঈদগাঁওতে অপহরণের ঘটনায় তিন অভিযুক্ত আটক, স্বর্ণালংকার উদ্ধার জেলা পরিষদ সদস্য দায়িত্ব পেলে বিলাইছড়ি উপজেলা হবে উন্নয়নের রোল মডেল নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এক কাঠুরিয়ার পা বিচ্ছিন্ন নাইক্ষ্যংছড়িতে বি‌শিষ্ট‌জন‌দের সম্মানে জামায়া‌তের ইফতার সম্পন্ন ঈদগাঁওতে রকমারী জুতার সমাহার, ক্রেতা দের স্বাদ থাকলেও স্বাধ্য নেই লামা রিপোর্টার্স ক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন,সভাপতি তৈয়ব আলী, সম্পাদক বেলাল আহমদ পটিয়ায় বিএনপির ব্যানারে ছাত্রলীগ নেতার ‘দাপট বিলাইছড়িতে আলোচনায় জয়সিন্ধু::জেলা পরিষদ সদস্য দায়িত্ব পেলে করবেন সুষম উন্নয়ন জাহানপুর বাজারে নির্বাচনে সভাপতি অহেদুজ্জামান এবং সাধারন সম্পাদক পদে মোজাম্মেল এবং ক্যাসিয়ার পদে আলতাফ হোসেন নির্বাচিত। মামলা জটিলতা ও পারিবারিক যড়যন্ত্রে….. চৌফলদন্ডীর এক শিক্ষিকা এখন ভ্যানে খাবার বিক্রেতা

সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে রাঙ্গামাটিতে প্রেসক্লাবের মানববন্ধন

পলাশ চাকমা,রাঙ্গামাটি প্রতিনিধি :নারায়ণগঞ্জে সাংবাদিকদের উপর হামলা, ব্রাহ্মণবাড়িয়া ও নারায়ণ গঞ্জে প্রেসক্লাবে অগ্নিসংযোগে, সুর সম্রাট আলাউদ্দিন খাঁ একাডেমিতে দেয়াসহ সারা দেশে হেফাজত ইসলামের তান্ডবের প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবীতে রাঙ্গামাটিতে মানববন্ধন করেছে রাঙ্গামাটি প্রেসক্লাব।

বুধবার(৩১মার্চ) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ যখন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে তখন স্বাধীনতা বিরোধী শক্তি দেশজুড়ে তান্ডব চালিয়েছে। এতে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের উপর ন্যাক্কারজনক হামলা করেছে হেফাজতের কর্মীরা। এদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান বক্তারা।

বক্তারা আরো বলেন, দেশে দিন দিন মৌলবাদী সংখ্যা বেড়ে যাচ্ছে। এ মৌলবাদীরা বাংলাদেশকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। মৌলবাদী শক্তি যেন মাথাছাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য সরকারকে কঠোর হওয়ার আহবান জানান বক্তারা।
রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি সুশীল প্রসাদ চাকমার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন রাঙামাটি প্রেসক্লাবের সহ সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক নন্দন দেবনাথ, সহ সম্পাদক শান্তিময় চাকমা, সদস্য সাইফুল বিন হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!