Logo
শিরোনাম
ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত বিলাইছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌফলদন্ডী মধ্যম রাখাইন পাড়া বৌদ্ধ বিহারের সীমানায় ময়লা আবর্জনা ফেলার অভিযোগ

রেজু আমতলীতে বিজিবির অভিযানে ২ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার

ডেস্ক নিউজ:কক্সবাজার ৩৪ বিজিবির অধীনে রেজু আমতলীর বিওপির সদস্যরা সোমবার সকালে গোপন সংবাদের ভিক্তিতে রেজুআমতলীর এলাকা ওলা মিয়ার গোদারপাড় থেকে অভিযান চালিয়ে ২ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করেছে।এসময় বিজিবির গুলিতে উখিয়ার পূর্ব ডেইলপাড়া গ্রামের ইয়াবা পাচারকারী হেলাল উদ্দিন গুলিবিদ্ধ হয়ে আহত হয়।ঐসময় ইয়াবা পাচারকারী মোরশেদ আলমের ছেলে ইকবাল, হারুণ,জসিম উদ্দিন ও জাহাঙ্গীর পালিয়ে যায়।উক্ত ইয়াবাগুলো ডেইলপাড়া গ্রামের একরামের জন্য আনা হয়েছিল বলে সূত্র জানিয়েছে।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল আলী হায়দার আজাদ আহমদ বলেন, রেজু বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিক্তিতে রেজুআমতলীর গোদারপাড় এলাকায় অবস্থান নেয়।ওই এলাকা দিয়ে কয়েকজন লোক হেটে আসতে দেখে তাদের দাঁড়ানোর সংকেত দেয়।কিন্তু মাদক ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ার সময় বিজিবি গুলি বর্ষণ করলে ইয়াবা পাচারকারী হেলাল উদ্দিন গুলিবিদ্ধ অবস্থায় ইয়াবা ফেলে অন্যান্যদের সাথে পালিয়ে যায়।এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনাস্থল থেকে ২ লাখ ২০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়।এ ঘটনায় বিজিবি ৫/৬ জন পাচারকারীদের বিরুদ্ধে উখিয়া থানায় মামলার প্রস্তুুতি নিচ্ছে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!