Logo
শিরোনাম
আমির ভান্ডার দরবারে ফেয়ারুল মোস্তাফা আমিরী খতমে কুরআন, খতমে বোখারী ও   মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ইসলামাবাদে ইমাদ্রাসাতি মডেল হিফজখানার উদ্বোধন ও দোয়া মাহফিল লামায়-ফাইতং যুব উন্নয়ন সমবায় সমিতি লি: কর্তৃক ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ দুর্গম ফারুয়া ইউনিয়নে ৬০০ কার্ডধারী মহিলাদের চাল বিতরণ  ঈদগাঁওতে মানব সেবা সোসাইটির ঈদের নতুন কাপড় উপহার পেল শতাধিক মানুষ লামায় খেদারবান পাড়া হযরত আবু বক্কর সিদ্দিক (রাঃ) হাফেজ খানায় ছাত্রদের পাঞ্জাবি বিতরণ সাধারণ শিক্ষার্থীদের সম্মানে… ঈদগাঁওতে শিবিরের উদ্যোগে তারুণ্যের ইফতার সন্ধ্যা অনুষ্ঠিত লামায় শিশু বলৎকারের অভিযোগে ইসলামী ব্যাংক’র পিয়ন জাহাঙ্গীর আলম আটক নাইক্ষ্যংছড়ির ফুলতলীতে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাঙামাটিতে করোনা আক্রান্ত হয়ে অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারির মৃত্যু

॥ রাঙ্গামাটি প্রতিনিধি ॥সারা দেশে চলমান করোনার দ্বিতীয় ঢেউতে পার্বত্য রাঙামাটিতে প্রথমবারের মতো এক ব্যক্তি আক্রান্ত অবস্থায় মৃত্যুবরণ করেছেন বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে । এর আগে করোনার প্রথম ঢেউতে রাঙামাটিতে ১৬ জনের মৃত্যুবরণ করেছিলো ।

রাঙামাটির স্বাস্থ্য বিভাগের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডাঃ মোস্তফা কামাল জানান মঙ্গলবার নিহত হওয়া ব্যক্তির নাম আবুল কালাম। তার বাড়ি শহরের তবলছড়ি এলাকায়। তিনি রাঙামাটি জেলাপ্রশাসনের অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারি ছিলেন। করোনায় আক্রান্ত হয়ে রাঙামাটি থেকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সেখানেই মঙ্গলবার ভোর বেলায় তিনি মৃত্যুবরণ করেছেন। তিনি আরও বলেন মঙ্গলবারে একজন যোগ হয়ে সর্বমোট ১৭ জন বাসিন্দা করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বলে নিশ্চিত করেছেন।

এদিকে, রাঙামাটির স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছে, বর্তমানে সোমবার পর্যন্ত রাঙামাটিতে করোনায় আক্রান্ত হয়ে তিন ব্যক্তি আইসোলেশনে ভর্তি রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!