॥ রাঙ্গামাটি প্রতিনিধি ॥ রাঙ্গামাটির বরকলে ২০ বীর সেনাবাহিনীর অভিযানে ৫৬ টুকরা সেগুন কাঠ জব্দ করা হয়েছে।
সোমবার (২৬ এপ্রিল) দিবাগত রাত ২ টায় সুবলং ইউনিয়নে শিলারডাক এলাকায় সুবলং ২০ বীর জোনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আফিল উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে এ কাঠ জব্দ করা হয়।
সূত্র জানায়, সুবলং সেনা জোনের একটি টহল দল রাতে গোপন সংবাদ পেয়ে শিলারডাকের সুবলং ঝর্ণা এলাকায় পরিত্যক্ত অবস্থায় ৫৬ টুকরো অবৈধ সেগুন কাঠ চালি উদ্ধার করে।পরবর্তী উদ্ধারকৃত সেগুন কাঠগুলো সুবলং বনবিভাগের নিকট হস্তান্তর করা হয়।এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে সূত্রে জানা যায়।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি