Logo
শিরোনাম
গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত বিলাইছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌফলদন্ডী মধ্যম রাখাইন পাড়া বৌদ্ধ বিহারের সীমানায় ময়লা আবর্জনা ফেলার অভিযোগ ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২

কদমতলী থেকে র্কিশোর গ্যাং লিডার কাইল্লা মুরাদ ও বাঘা রাজু অস্ত্রসহ গ্রেফতার

ডেস্ক নিউজ- রাজধানীর কদমতলী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কিশোর গ্যাং লিডার কাইল্লা মুরাদ (২১) ও বাঘা রাজু (২৪)কে অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

এসময় তাদের নিকট থেকে ১টি শুটার গান, ১টি চাপাতি ও ১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‍্যাব-১০ এর (অধিনায়ক) এ্যাডিশনাল ডিআইজি মাহ্ফুজুর রহমান, বিপিএম আজ সোমবার এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিওিতে রোববার দিবাগত রাত ১০ টার দিকে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার কদমতলী থানার পাটেরবাগ ইতালি মার্কেট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে র‌্যাব সদস্যরা ডিএমপি’র কদমতলী থানার মামলা নং- ৬৩, তারিখ- ২৪/০৪/২০২১ ইং, ধারা- ১৪৩/৩২৩/৩২৬/৩০৭/৫০৬/১১৪ পেনাল কোড মামলার র্দুর্র্ধষ আসামী কিশোর গ্যাং লিডার কাইল্লা মুরাদ (২১) ও বাঘা রাজু (২৪)কে আটক করে।

এসময় তাদের নিকট থেকে ১টি শুটার গান, ১টি চাপাতি ও ১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অত্র মামলার বাদী আবুল হাসানের ছেলে আমিনুল ইসলাম ডালিম(৩২) কদমতলী থানার পাটের বাগ ইতালি মার্কেটের ইন্টারনেট ব্যবসায়ী। গত ২২/০৪/২১ সময় আনুমানিক রাত সাড়ে ৭ টা দিকে পূর্ব বিরোধের জের ধরে আমিনুল ইসলাম ডালিমকে ধৃত কাইল্লা মুরাদ (২১), বাঘা রাজু(২৪) ও অন্যান্য সন্ত্রাসীরা ইতালি মাকের্টের সামনে ধারালো অস্ত্র ও চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরবর্তীতে আমিনুল ইসলাম ডালিমকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

ধৃত আসামীরা আরও জানান তারা কদমতলী থানার মুরাদপুর ও পাটেরবাগ এলাকায় তাদের কিশোর গ্যাং বাহিনী রয়েছে। এছাড়া তারা ওই এলাকায় দীর্ঘদিন যাবৎ চুরি, ছিনতাই, মারামারি ও চাঁদাবাজি করে আসছে।

ডিআইজি মাহ্ফুজুর রহমান আজ বলেন, যদিও তারা কিশোর গ্যাং এর সদস্য কিন্তু তাদের অধিকাংশের বয়স ২০ থেকে ২৫ বৎসরের মধ্যে। এ ঘটনাটি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

এবিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কদমতলী থানায় আরো একটি পৃথক মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!