Logo
শিরোনাম
ঈদগাঁওতে অপহরণের ঘটনায় তিন অভিযুক্ত আটক, স্বর্ণালংকার উদ্ধার জেলা পরিষদ সদস্য দায়িত্ব পেলে বিলাইছড়ি উপজেলা হবে উন্নয়নের রোল মডেল নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এক কাঠুরিয়ার পা বিচ্ছিন্ন নাইক্ষ্যংছড়িতে বি‌শিষ্ট‌জন‌দের সম্মানে জামায়া‌তের ইফতার সম্পন্ন ঈদগাঁওতে রকমারী জুতার সমাহার, ক্রেতা দের স্বাদ থাকলেও স্বাধ্য নেই লামা রিপোর্টার্স ক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন,সভাপতি তৈয়ব আলী, সম্পাদক বেলাল আহমদ পটিয়ায় বিএনপির ব্যানারে ছাত্রলীগ নেতার ‘দাপট বিলাইছড়িতে আলোচনায় জয়সিন্ধু::জেলা পরিষদ সদস্য দায়িত্ব পেলে করবেন সুষম উন্নয়ন জাহানপুর বাজারে নির্বাচনে সভাপতি অহেদুজ্জামান এবং সাধারন সম্পাদক পদে মোজাম্মেল এবং ক্যাসিয়ার পদে আলতাফ হোসেন নির্বাচিত। মামলা জটিলতা ও পারিবারিক যড়যন্ত্রে….. চৌফলদন্ডীর এক শিক্ষিকা এখন ভ্যানে খাবার বিক্রেতা

বান্দরবানে শিশুর অপুষ্টি প্রতিরোধে কাজ করবে স্বাস্থ্য বিভাগ: সিভিল সার্জন

রিমন পালিত: নিজস্ব প্রতিবেদক:অপুষ্টি জনিত অন্ধত্ব নির্মূ‌ল এবং অপুষ্টিজনিত মৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২১ উপলক্ষে বান্দরবান সাংবাদিকদের নিয়ে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়ে‌ছে।

৩ জুন (বুধবার) সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, জাতীয় পুষ্টি সবার বাস্তবায়ন ও স্বাস্থ্য বিভাগ বান্দরবানের আয়োজনে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ের সেমিনার কক্ষে এই ওরিয়ে‌ণ্টেশন কর্মশালা অনুষ্টিত হয়।

সিভিল সার্জন ডা: অং সুই প্রু মারমার সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যেদের মধ্যে ডেপুটি সিভিল সার্জন মং টিং ঞো, ডা: মো.আলমগীরসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

সভায় সিভিল সার্জন ডা: অংসুই প্রু জানান, আগামী ৫ জুন থে‌কে ১৯ জুন বান্দরবানে ৬৮ হাজার ২শত ২৬ জন শিশুকে ভিটামিন “এ” ক্যাম্পেইনের আওতায় ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

এসময় সিভিল সার্জন আরো জানান,এবার বান্দরবান জেলায় ৬-১১ মাস বয়সী ৯ হাজার ৪শত ৭২জন শিশুকে ১টি করে নীল রং এর ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী ৫৮ হাজার ৭শত ৫৪জন শিশুকে ১টি করে লাল রং এর ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!