Logo
শিরোনাম
ঈদগাঁওতে অপহরণের ঘটনায় তিন অভিযুক্ত আটক, স্বর্ণালংকার উদ্ধার জেলা পরিষদ সদস্য দায়িত্ব পেলে বিলাইছড়ি উপজেলা হবে উন্নয়নের রোল মডেল নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এক কাঠুরিয়ার পা বিচ্ছিন্ন নাইক্ষ্যংছড়িতে বি‌শিষ্ট‌জন‌দের সম্মানে জামায়া‌তের ইফতার সম্পন্ন ঈদগাঁওতে রকমারী জুতার সমাহার, ক্রেতা দের স্বাদ থাকলেও স্বাধ্য নেই লামা রিপোর্টার্স ক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন,সভাপতি তৈয়ব আলী, সম্পাদক বেলাল আহমদ পটিয়ায় বিএনপির ব্যানারে ছাত্রলীগ নেতার ‘দাপট বিলাইছড়িতে আলোচনায় জয়সিন্ধু::জেলা পরিষদ সদস্য দায়িত্ব পেলে করবেন সুষম উন্নয়ন জাহানপুর বাজারে নির্বাচনে সভাপতি অহেদুজ্জামান এবং সাধারন সম্পাদক পদে মোজাম্মেল এবং ক্যাসিয়ার পদে আলতাফ হোসেন নির্বাচিত। মামলা জটিলতা ও পারিবারিক যড়যন্ত্রে….. চৌফলদন্ডীর এক শিক্ষিকা এখন ভ্যানে খাবার বিক্রেতা

রাঙামাটিতে কাপ্তাই হ্রদে নৌকায় মাদক বিক্রি, আটক ৪

রাঙামাটি প্রতিনিধি :রাঙামাটিতে কাপ্তাই হ্রদে মাদক বিক্রির হাটের সন্ধান মিলেছে ইঞ্জিচালিত নৌকায়। সোমবার (০৭ জুন) দুপুরের শহরের রিজার্ভ বাজারের চাম্পানিমা টিলা নামক এলাকায় হ্রদের তীরে ইঞ্জিনচালিত নৌকায় ইয়াবা বিক্রিকালে ৪ জনকে আটক করেছে, রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশ। আটকরা হলো- রুবেল (৩০), সজল দাশ (২৮), কাউছার (২৫) ও মনির (২৮)। এরা সবাই চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানিয়েছেন, অভিযান পরিচালনাকারী পুলিশ উপ-পরিদর্শক নয়ন ও আব্দুল মান্নান।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক ওই এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ৫২ পিছ ইয়াবাসহ মাদক বিক্রিকালে হাতেনাতে ওই ৪ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ টাকা ও বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। মাদক বিক্রির কাজে ব্যবহার করা ইঞ্জিনচালিত নৌকাটি জব্দ করা হয়েছে। আটক চার জনেই চিহ্নিত মাদক কারাবারি। তাদের বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেফতারি পারোয়ানা রয়েছে।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন জানান, মাদক কারবারি ও সেবীদের বিরুদ্ধে পুরো রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযান পরিচালনার সিদ্ধান্ত রয়েছে। এ জন্য পুলিশের তীব্র নজরদারি বাড়ানো হয়েছে। তার অংশে শহরের রিজার্ভবাজার এলাকায় নদীর ঘাটে ইয়াবাসহ মাদক বেচাকেনা চলছে এমন তথ্য নিশ্চিত হওয়ায় সাঁড়াশি অভিযান পরিচালিত হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!