Logo
শিরোনাম
ঈদগাঁওতে অপহরণের ঘটনায় তিন অভিযুক্ত আটক, স্বর্ণালংকার উদ্ধার জেলা পরিষদ সদস্য দায়িত্ব পেলে বিলাইছড়ি উপজেলা হবে উন্নয়নের রোল মডেল নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এক কাঠুরিয়ার পা বিচ্ছিন্ন নাইক্ষ্যংছড়িতে বি‌শিষ্ট‌জন‌দের সম্মানে জামায়া‌তের ইফতার সম্পন্ন ঈদগাঁওতে রকমারী জুতার সমাহার, ক্রেতা দের স্বাদ থাকলেও স্বাধ্য নেই লামা রিপোর্টার্স ক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন,সভাপতি তৈয়ব আলী, সম্পাদক বেলাল আহমদ পটিয়ায় বিএনপির ব্যানারে ছাত্রলীগ নেতার ‘দাপট বিলাইছড়িতে আলোচনায় জয়সিন্ধু::জেলা পরিষদ সদস্য দায়িত্ব পেলে করবেন সুষম উন্নয়ন জাহানপুর বাজারে নির্বাচনে সভাপতি অহেদুজ্জামান এবং সাধারন সম্পাদক পদে মোজাম্মেল এবং ক্যাসিয়ার পদে আলতাফ হোসেন নির্বাচিত। মামলা জটিলতা ও পারিবারিক যড়যন্ত্রে….. চৌফলদন্ডীর এক শিক্ষিকা এখন ভ্যানে খাবার বিক্রেতা

বান্দরবানের ডায়রিয়া আক্রান্তে মৃত্যু ৮ , সেনাবাহিনীর সেবা অব্যাহত

রিমন পালিত: নিজস্ব প্রতিবেদক:বান্দরবানের আলীকদমের ডায়রিয়া আক্রান্ত এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে ফিল্ড হাসপাতাল (অস্থায়ী হাসপাতাল) স্থাপন করে সেখানে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালগুলোতে ডায়রিয়া আক্রান্ত ১০ জন রোগী ভর্তি আছে। এছাড়া হাসপাতাল থেকে মেডিকেল টিমের সদস্যরা আক্রান্ত বিভিন্ন পাড়ায় গিয়ে লোকজনদের চিকিৎসা সেবা দিচ্ছে। দুর্গম কুরুকপাতা ইউনিয়নে বর্তমানে আক্রান্ত এলাকায় স্বাস্থ্যবিভাগের দুটি ও সেনাবাহিনীর একটি মেডিকেল টিম কাজ করছে।

সোমবার বিকেলে মেডিকেল টিমের সদস্যরা সেনাবাহিনীর সহায়তায় হেলিকপ্টারের মাধ্যমে সেখানে যাওয়ার পর ফিল্ড হাসপাতাল স্থাপন করে তারা চিকিৎসা সেবা দিচ্ছে। বর্তমানে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।

সিভিল সার্জন ডা. অংসৈ প্রু মারমা জানিয়েছেন, আক্রান্ত এলাকায় মেডিকেল টিমের সদস্যরা কাজ করার পর সেখানে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। সেখানে ডেপুটি সিভিল সার্জন এর নেতৃত্বে স্বাস্থ্য বিভাগের দুটি মেডিকেল টিম কাজ করছে। পর্যাপ্ত ওষুধ নিয়ে যাওয়া হয়েছে সেখানে।

উল্লেখ্য, বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে গত কয়েকদিন থেকে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা যাওয়ায় সেখানে এ পর্যন্ত ৮ জন মারা গেছে বলে স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন। তবে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ৪ জন মারা যাওয়ার কথা বলা হচ্ছে।

কুরুকপাতা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ক্রাতপুং ম্রো জানিয়েছেন সোমবার পর্যন্ত ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের ৫টি পাড়ায় এ পর্যন্ত ডায়রিয়া আক্রান্ত হয়েছে ৮ জন মারা গেছেন। এরা সবাই বয়স্ক। এছাড়া শিশু নারী ও আক্রান্ত হয়েছে ওই এলাকায়।

ডায়রিয়ায় মারা যাওয়ার আতঙ্কে অনেকেই পাড়া ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। তারা এখন চিকিৎসাসেবা নিতে পাড়ায় চলে আসছে বলে ইউপি চেয়ারম্যান জানিয়েছেন।

সেনাবাহিনীর আলীকদম জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুরুল হাসান জানিয়েছেন, আক্রান্ত এলাকায় দাঁড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর উদ্যোগে একটি ফিল্ড হাসপাতাল স্থাপন করে রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এ হাসপাতাল থেকে সব ধরনের ঔষধ সহ বিভিন্ন সহায়তা দেয়া হচ্ছে স্থানীয়দের।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!