Logo
শিরোনাম
আমির ভান্ডার দরবারে ফেয়ারুল মোস্তাফা আমিরী খতমে কুরআন, খতমে বোখারী ও   মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ইসলামাবাদে ইমাদ্রাসাতি মডেল হিফজখানার উদ্বোধন ও দোয়া মাহফিল লামায়-ফাইতং যুব উন্নয়ন সমবায় সমিতি লি: কর্তৃক ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ দুর্গম ফারুয়া ইউনিয়নে ৬০০ কার্ডধারী মহিলাদের চাল বিতরণ  ঈদগাঁওতে মানব সেবা সোসাইটির ঈদের নতুন কাপড় উপহার পেল শতাধিক মানুষ লামায় খেদারবান পাড়া হযরত আবু বক্কর সিদ্দিক (রাঃ) হাফেজ খানায় ছাত্রদের পাঞ্জাবি বিতরণ সাধারণ শিক্ষার্থীদের সম্মানে… ঈদগাঁওতে শিবিরের উদ্যোগে তারুণ্যের ইফতার সন্ধ্যা অনুষ্ঠিত লামায় শিশু বলৎকারের অভিযোগে ইসলামী ব্যাংক’র পিয়ন জাহাঙ্গীর আলম আটক নাইক্ষ্যংছড়ির ফুলতলীতে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাঙ্গামাটিতে মাটি ধসে ভেঙ্গে পড়লো ৫টি দোকান

রাঙ্গামাটি প্রতিনিধি ॥ টানা বর্ষণের ফলে রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার এলাকায় মাটি ধসে ভেঙ্গে পড়লো পাঁচটি দোকান। সোমবার সকালে আকস্মিকভাবে এ ঘটনা ঘটে । তবে এ ঘটনায় কেউ হতাহত না হলেও সবগুলো দোকান ভেঙ্গে যায়। এতে প্রায় ১০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিকেরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,রাঙ্গামাটি শহরের রিজার্ভবাজার এলাকায় শহীদ আব্দুল আলী বিদ্যালয়ের পাশে সকালে মাটি ধসে আকস্মিকভাবে বিকট শব্দে ভেঙ্গে পড়ে ৫টি দোকান। দোকানগুলো বন্ধ থাকায় কোন প্রকার মালামাল বের করতে পারেনি দোকান মালিকেরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। স্থানীয়রা বলেছেনে, টানা কয়েকদিন বর্ষণের কারণে দোকানের নিচ থেকে মাটি সরে যাওয়ায় দোকানগুলো ভেঙ্গে পড়েছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা বেলাল হোসেন জানান, সকাল সাড়ে ৯ টার দিকে তাদের কাছে খবর আসে শহীদ আব্দুল আলী বিদ্যালয় সংলগ্ন ৫ টি দোকান ভেঙ্গে পড়ে যায়। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এতে কোন হতাহত হয়নি।

রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!