Logo
শিরোনাম
আমির ভান্ডার দরবারে ফেয়ারুল মোস্তাফা আমিরী খতমে কুরআন, খতমে বোখারী ও   মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ইসলামাবাদে ইমাদ্রাসাতি মডেল হিফজখানার উদ্বোধন ও দোয়া মাহফিল লামায়-ফাইতং যুব উন্নয়ন সমবায় সমিতি লি: কর্তৃক ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ দুর্গম ফারুয়া ইউনিয়নে ৬০০ কার্ডধারী মহিলাদের চাল বিতরণ  ঈদগাঁওতে মানব সেবা সোসাইটির ঈদের নতুন কাপড় উপহার পেল শতাধিক মানুষ লামায় খেদারবান পাড়া হযরত আবু বক্কর সিদ্দিক (রাঃ) হাফেজ খানায় ছাত্রদের পাঞ্জাবি বিতরণ সাধারণ শিক্ষার্থীদের সম্মানে… ঈদগাঁওতে শিবিরের উদ্যোগে তারুণ্যের ইফতার সন্ধ্যা অনুষ্ঠিত লামায় শিশু বলৎকারের অভিযোগে ইসলামী ব্যাংক’র পিয়ন জাহাঙ্গীর আলম আটক নাইক্ষ্যংছড়ির ফুলতলীতে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাঙামাটিতে নতুন করে ৪০জনের শরীরে করোনা শনাক্ত

॥ রাঙামাটি প্রতিনিধি ॥  রাঙামাটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে মোট ১ হাজার ৯৩৫জন। মোট সুস্থ হয়েছে ১ হাজার ৬১৮ জন।

শনিবার (১০ জুলাই) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন রাঙামাটি জেলা সিভিল সার্জন কার্যালয়ের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল।

তিনি জানান, শনিবার রাঙামাটি জেনারেল হাসপাতালের পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষায় গত ২৪ ঘন্টায় জেলার ১৪৮ জনের রিপোর্ট পাওয়া যায়। এর মধ্যে ৪০ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এরমধ্যে রাঙামাটি সদরে ২০ জন, কাপ্তাই ৮ জন, কাউখালীতে ৩ জন,বাঘাইছড়ি ১ জন, নানিয়ারচর ৩ জন,রাজস্থলীতে ৩ জন ও বিলাইছড়িতে ২ জন আক্রান্ত হয়েছে।

রাঙ্গামাটি সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, রাঙ্গামাটি এ পর্যন্ত ১৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ৪০জনের শরীরের করোনা শনাক্ত হয়েছে। এপর্যন্ত সুস্থ হয়েছে ১৬১৮ জন। আইসোলেশনে রয়েছেন ১৩ জন, বর্তমানে মোট চিকিৎসাধীন আছে ২৯৭,মৃত্যু হয়েছে ২০ জনের।

রাঙামাটি সিভিল সার্জন কার্যালয় সূত্রে আরো জানায়, রাঙামাটিতে এই পর্যন্ত ৩৩ হাজার ৭২৬জন করোনার প্রথম ডোজের ভ্যাকসিন গ্রহণ করেছে এবং ১৮ হাজার ৮৮১ জন ২য় ডোজ গ্রহণ করেছে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!