Logo
শিরোনাম
লামায় মাতামুহুরী নদী থেকে বালু উত্তোলন একজনকে ২০ দিনের কারাদণ্ড দিলেন ইউএনও বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাইয়ে উত্তীর্ণ ১শত ৭০ জনের রেজিস্ট্রেশন শুরু ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাইয়ে উত্তীর্ণ ১শত ৭০ জনের রেজিস্ট্রেশন শুরু

গুইমারায় বজ্রপাতে নারীর মৃত্যু

ডেস্ক নিউজ:খাগড়াছড়ির গুইমারায় মনি বেগম (৩৫) নামের এক নারী বজ্রপাতে মারা গেছেন। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৩ টার দিকে গুইমারা উপজেলার মুসলিম পাড়ায় এ ঘটনা ঘটে।

মনি বেগম গুইমারার ১ নং ইউনিয়নের ৫ নং ওর্য়াডের মুসলিমপাড়া গ্রামের শরিয়তউল্লার স্ত্রী। তার স্বামী গুইমারা বাজারে শ্রমিকের কাজ করেন।

স্থানীয়রা জানায়, মনি বেগম তার বাড়িতে কাজ করছিলেন। বিকাল ৩ টার দিকে হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়। তার কিছুক্ষণ পর বজ্রপাতে তিনি আহত হয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে মাটিরাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!