Logo
শিরোনাম
লামায় মাতামুহুরী নদী থেকে বালু উত্তোলন একজনকে ২০ দিনের কারাদণ্ড দিলেন ইউএনও বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাইয়ে উত্তীর্ণ ১শত ৭০ জনের রেজিস্ট্রেশন শুরু ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাইয়ে উত্তীর্ণ ১শত ৭০ জনের রেজিস্ট্রেশন শুরু

কর্ণফুলীতে গোসলে নেমে যুবকের মৃত্যু

ডেস্ক নিউজ:রাঙামাটির কাপ্তাই উপজেলায় কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে সৌরভ মল্লিক (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়নের কয়লার ডিপো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সৌরভ মল্লিক ওই এলাকার দয়াল মল্লিকের ছেলে। তার মৃগী রোগ ছিল বলেও জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা গেছে, মঙ্গলবার সকাল ১১ টার দিকে কয়লার ডিপোর পাশ্ববর্তী কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যান সৌরভ মল্লিক। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!