ডেস্ক নিউজ ঃ বিট পুলিশিং বাড়ি বাড়ি,নিরাপদ সমাজ গড়ি। এ শ্লোগানকে সামনে রেখে রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার তারাব বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে এ সভা অনুষ্ঠিত হয়। তারাবো পৌরসভা প্যানেল মেয়র আমীর হোসেন ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কমর্কর্তা এ এফ এম সায়েদ, সাপ্তাহিক রূপকন্ঠের সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী,থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুবুর রহমান মেহের, কাউন্সিলর আনোয়ার হোসেন, আতিকুর সাংবাদিক জি এম সহিদ প্রমূখ।
এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সায়েদ বলেন, আজকের সমাজে যেভাবে সন্ত্রাস ও মাদক বৃদ্ধি পাচ্ছে তা সমুলে নিমুর্ল করতে হবে। সমাজে সন্ত্রাস ও মাদক বিক্রেতাদের কোন ঠাই নাই। তাদেরকে সমাজ থেকে নিমুর্ল করতে হবে। এ জন্য সমাজের সকলকে এগিয়ে আসতে হবে। সহযোগিতা করতে হবে প্রশাসনের লোকজনকে। আমরা সকলে মিলে প্রচেষ্টা করলেই সমাজ থেকে ক্রিমিনালদের দমন করতে পারবো।
এ সময় তিনি আরো বলেন, যেখানেই কোন সন্ত্রাসী বা মাদক বিক্রের ঘটনা ঘটবে সাথে সাথে ০১৩২০০৯০৪৯৬ এ নম্বরে পুলিশকে জানালে সাথে সাথে পুলিশ ঘটনা স্থানে উপস্থিত হবে। এবং সংবাদদাতার নাম সম্পূর্ন গোপন রাখা হবে । এ সময় বক্তারা পুলিশের এই উদ্দ্যেগকে সাধুবাদ জানান। পরে উপস্থিত জনগনের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ওসি এ এফ এম সায়েদ।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি