Logo
শিরোনাম
লামায় মাতামুহুরী নদী থেকে বালু উত্তোলন একজনকে ২০ দিনের কারাদণ্ড দিলেন ইউএনও বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাইয়ে উত্তীর্ণ ১শত ৭০ জনের রেজিস্ট্রেশন শুরু ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাইয়ে উত্তীর্ণ ১শত ৭০ জনের রেজিস্ট্রেশন শুরু

কেশবপুরে ৯৮ টি পূজা মন্ডপে পুরাদমে পূজার প্রস্তুতি চলছে।

ঝন্টু কেশবপুর যশোর প্রতিনিধিঃযশোরের কেশবপুরে পুরাদমে এগিয়ে চলেছে পুজার প্রতিমা তৈরীর কাজ। আর মাত্র কদিন পরেই শারদোৎসব। এ বছর ১১ই অক্টোবর শুরু হতে যাচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দূর্গাপূজো। আর এই দূর্গাপূজোকে সামনে রেখে সারাদেশের মতো কেশবপুরে প্রতিমা শিল্পীরা ব্যস্ত সময় অতিবাহিত করছে। কেশবপুর উপজেলায় এবছর ৯৮ টি পূজা মন্ডপে পূজার প্রস্তুতি চলছে।

এর মধ্যে কেশবপুর পৌরসভায় ৮ টি,
১নং ত্রিমোহিনী ইউনিয়নের ১ টি
, ২নং সাগরদাঁড়িইউনিয়নের ১৩ টি,
৩নং মজিদপুর ইউনিয়নের ৭ টি,
৪নং বিদ্যানন্দকাঠী ইউনিয়নের ৬টি,
৫নং মঙ্গলকোট ইউনিয়নের ৪ টি,
৬ নং কেশবপুর সদর ইউনিয়নের ৭ টি,
৭ নং পাঁজিয়া ইউনিয়নের ৯ টি,
৮ নং সুফলাকাঠী ইউনিয়নের ১১ টি,
৯ নং গৌরিঘোনা ইউনিয়নের ১১ টি,
১০ নং সাতবাড়িয়া ইউনিয়নের ১১ টি, ১১ নং হাসানপুর ইউনিয়নের ১১ টি পূজা মন্ডপে চলছে পূজার প্রস্তুতি।

প্রতিমা গুলোতে চলছে রং তুলির কাজ। এ বছর করোনার প্রাদুর্ভাবের কারণে সরকারি পূজা পরিষদের নির্দেশনা মেনেই চলছে পূজার কাজ। তবে গত বছরের থেকে এ বছর কেশবপুরে পূজার সংখ্যা বেড়েছে।

কেশবপুর কেন্দ্রীয় মন্দিরের দূর্গা পূজা উদযাপন কমিটির সভাপতি দুলাল চন্দ্র সাহা বলেন মন্দিরে প্রতিমাতে রং তুলির কাজ চলছে। পূজার প্রস্তৃতি পুরোদমে চলছে।

কেশবপুর পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক গৌতম রায় বলেন কেশবপুর উপজেলায় মোট ৯৮ টি পূজা মন্ডপে পূজার প্রস্তৃতি চলছে।এ বছরে যশোর জেলায় কেশবপুর উপজেলার ৯৮ টি মন্ডপে শারদীয়া দূগাপূজা উদযাপিত হবে। ইতি মধ্যে প্রায় প্রতিটি মন্দিরে প্রতিমা নিমার্ণের কাজ শুরু হয়েছে ।হিন্দু ধর্মবলম্বীদের সর্ববৃহৎ ধমীয় উৎসব শারদীয়া দূর্গাপূজা উপলক্ষে যশোর জেলায় পূজা মন্ডপ গুলোতে ইতি মধ্যে রঙ তুলি কাজ শেষ হয়েছে।

হিন্দু ধর্মবলীদের মধ্যে শারদীয় উৎসবের আগমনী বার্তা বয়তে শুরু করেছে। যশোরের কেশবপুরে টি মন্দির ও মন্ডপে দূগাপূজা অনুষ্ঠিত হবে ।
২টি মন্দির মন্ডপে প্রতিমা তৈরির কাজ সমাপ্ত হয়েছে। এর মধ্যে কেশবপুর উপজেলা টি মন্ডপে প্রতিমা তৈরি করা হচ্ছে, যশোর জেলার কেশবপুর উপজেলা প্রতিমা বৃদ্ধি পাওয়ার সম্ভবনা রয়েছে।

আগামী ১২ই অক্টোবর প্রতিমার বধন/আসন গ্রহণ হয়েছে, ১৩ই অক্টোবর মহা ষষ্টী, আগামী ১৪ ই অক্টোবর মহা সপ্তমী,আগামী ১৫ই অক্টোবর মহা অষ্টমী, ১৬ই অক্টোবর মহা নবমী, ১৭ই অক্টোবর শুভ বিজয়ের দশমী ও প্রতিমা বিশজন মাধ্যমে পূজা সমাপ্ত ঘটবে।

হিন্দু ধর্মবলী পন্ডিতরা জানা যায় মা দেবী দূর্গা প্রতিমা স্বর্গে কৌলাস পর্বত হতে দেবী দূর্গা ঘোড়ায় চরে মর্তে আগমন এবং শুভ বিজয়ী দশমী বিশর্জন মাধ্যমে ভক্তদের কাদিয়ে দোলায় করে স্বর্গে কৌলাস পর্বতে গমন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!