বান্দরবান প্রতিনিধি
“কর্মজীবী ল্যাজটেটিং মাদার সহায়তা তহবিল” শীর্ষক কর্মসূচির আওতায় ২০২০-২১ অর্থ বছরে সুফলভোগী মা ও শিশুর জন্য হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
২৩ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে বান্দরবান বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজনে এই হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মহিলা বিষয়ক উপ- পরিচালক আতিয়া চৌধুরী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া আক্তার।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার কুদ্দুছ ফরাজী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিক্যান অফিসার ডা,ল. ফাবিয়া আক্তার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসিম চাকমাসহ সর্বসাধারণ উপস্থিত ছিলেন।
বক্তব্য প্রধান অতিথি বলেন,১৮ বছরের আগে মেয়েদেরকে বিয়ে দিলে স্বাস্থ্য ও মানসিক জটিলতা দেখা দিতে পারে। অপ্রাপ্ত বয়সের মধ্যে সন্তান প্রসব হলে মা ও শিশু মৃত্যু ঝুকি বেশি থাকে। সেই সাথে অপুষ্টিতে ভোগে। সেই সাথে স্বাস্থ্য ঝুকি এরাতে পার্শবর্তী কমিউনিটি ক্লিনিকে ডাক্টারের পরামর্শ নেয়ারও আহবান করা হয়।
উল্লেখ্য, ১৮ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পাঁচ দিনব্যাপী এই সেবা ও প্রচার সপ্তাহটি আজ সমাপ্তি ঘটে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি