আকাশ মারমা মংসিং
বান্দরবান সদর উপজেলায় ক্যামলং পাড়া এলাকায় অগ্নিকান্ডে চারটি দোকান পুড়ে যাওয়া ঘটনা ঘটেছে।
২৭ ডিসেম্বর সোমবার আনুমানিক রাত সাড়ে ৯ ঘটিকায় সময় সদর উপজেলায় ১নং কুহালং ইউনিয়নাধীন ৯ নং ওয়ার্ডের এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন পার্বত্য অঞ্চলে জনপ্রিয় অনলাইন পোর্টেল পাহাড়ের চোখকে ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা নাজমুল হোসেন।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বান্দরবান সদর উপজেলার ভোটের হওয়ার জমে উঠেছে। এসময় ওই ইউনিয়নের অস্থায়ী কার্যালয় স্থানীয় ভোট ক্যাম্পিং গড়ে ওঠে। তাদের কার্যক্রম শেষে কার্যালয়টি বন্ধ করে দিয়ে যায়। হঠাৎ করে পাশে থাকা নুচমে মারমা মুদি দোকান হতে বিদ্যুতিক শর্টসার্কিট মাধ্যমে আগুনের সুত্রপাত ঘটলে ছুটে এসে এলাকাবাসী। পরে ফায়ার সার্ভিস পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। এই অগ্নিকান্ডের ঘটনা মং এ সাই মার্মা ঔষধের দোকান, আদু মং মার্মার নুডলস ও নাশতার দোকান ও শংকর দাস মুদি দোকানসহ মোট ৪ টি দোকান পুড়ে ছায় হয়ে গেছে। এতে অগ্নিকান্ডে কেউ হতাহত খবর পাওয়া যায়নি।
বান্দরবান ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা নাজমুল হোসেন জানান, স্থানীয় মাধ্যমে অগ্নিকান্ডের খবর পাওয়ার সাথে সাথে টিম নিয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে যায়। এরপর এলাকাবাসী সহযোগীতায় আগুন নিভাতে সক্ষম হয়। তবে ক্ষয়ক্ষতি পরিমাণ আনুমানিক চার লক্ষ টাকা ধারণা করছি। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানতে পারবো।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি