Logo
শিরোনাম
মামলা জটিলতা ও পারিবারিক যড়যন্ত্রে….. চৌফলদন্ডীর এক শিক্ষিকা এখন ভ্যানে খাবার বিক্রেতা ঈদগাঁওতে মৌসুমী ফল তরমুজের চড়া দামে হিমশিমে ক্রেতারা ঈদগাঁও থানার উদ্যোগে স্থানীয় জনগনের সঙ্গে  আইন-শৃংখলা নিয়ন্ত্রণে মতবিনিময় সভা লামায় ৯ ব্যবসায়ীকে জরিমানা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন লামা সাংবাদিক ইউনিয়ন ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁও বাজারে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, আতংক স্বর্ণালংকার,নগদ টাকা ও মোবাইল লুট…. ঈদগাঁওতে বসতঘরে সশস্ত্র ডাকাত দলের হানা ঈদগাঁওর মার্কেটে গয়না কসমেটিকের চড়া দামেও ঝুঁকছেন ক্রেতারা পটিয়া স্টেশন রোড শাহী জামে মসজিদ মার্কেট ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত। পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না

পিকনিক খেলতে না দেওয়ায় ৯ বছরের শিশুর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা   

ডেস্ক নিউজ: ঠাকুরগাঁও রানীশংকৈলে রবিবার (১০জানুয়ারি) বিকালে সোনিয়া নামে ৯ বছরের এক শিশুর গলায় ফাঁস দেওয়া অবস্হায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন রানীশংকৈল থানা পুলিশ । সোনিয়া উপজেলার পদমপুর হাজীবস্তি গ্রামের দিনমুজুর শরিফের মেয়ে ও পদমপুর হাজীবস্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য়শ্রেনীর ছাত্রী।

রবিবার বিকেল ৫ টার সময় উপজেলার পদমপুর হাজীবস্তি গ্রামে এ পরিবারের সকলের অগোচরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে । সোনিয়া ৩ ভাইবোনের মধ্যে দ্বিতীয়।

সরেজমিনে এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়,শনিবার বিকেলে গ্রামের সমবয়সীদের নিয়ে সোনিয়াসহ কয়েকজন শিশু পাশের মাঠে আলু ক্ষেত থেকে আলু কুড়িয়ে পিকনিক খায়। পরেরদিন রবিবার শিশু সোনিয়া আবারো পিকনিক খাওয়ার বায়না করলে মা সোনিয়াকে একটু রাগ করে বোকা দেয়। এতে শিশু সোনিয়া অভিমান করে চুপ করে বাসার বাইরে চলে যায় ।

পিকনিক খেলতে না দেওয়ায় সোনিয়া সকলের অগোচরে বাসায় এসে টিনের ঘরের চৌকাঠের সাথে বড় বোনের পায়জামা দিয়ে গলায় ফাঁস দেয়। এতে শিশু সোনিয়া মারা গেলে তার মরদেহ ঝুঁলে থাকে।

অভিমানী সোনিয়াকে খোঁজাখুজি করার পর না পেয়ে মা ঘরের মধ্যে গেলে মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে চিৎকার দেয়।

আশেপাশে থাকা স্থানীয়রা এসে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সোনিয়াকে মৃত অবস্থায় পেয়ে লাশ তাদের হেফাজতে নেয়।

রানীশংকৈল থানার তদন্ত ওসি আব্দুল লতিফ শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন , খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে । বিষয়টি অনেক মর্মান্তিক। শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!