Logo
শিরোনাম
চৌফলদন্ডী মধ্যম রাখাইন পাড়া বৌদ্ধ বিহারের সীমানায় ময়লা আবর্জনা ফেলার অভিযোগ ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২ নাইক্ষ্যংছড়িতে নানা  আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর  মহা সাংগ্রাইং পোযেঃ জলকেলি উৎসব উৎযাপিত জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল ও সভাপতি সালাম ফকিরকে দেখতে হাসপাতালে চেয়ারম্যান সুনীল কান্তি ঈদগাঁওতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওতে ৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সৌর প্যানেলের ক্যাবল চুরি, চিকিৎসা সেবা ব্যাহত ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কোরআন মাদ্রাসায় সভায় পাগড়ি পেল ১৪ কুরআন হাফেজ পটিয়ায় বর্ষবরণে ব্যতিক্রমী উদ্যোগ: কানাডা প্রবাসীর শরবত বিতরণ ঈদগাঁওতে আক্কাবো গোষ্ঠী সমাজ বৈঠক সম্পন্ন

লামা সাংবাদিক ইউনিয়ন ইফতার মাহফিল অনুষ্ঠিত

মো. ইসমাইলুল করিম বান্দরবান জেলা প্রতিনিধি:

পার্বত্য জেলা বান্দরবানের লামায় উপজেলা অন্যতম সংগঠন লামা সাংবাদিক ইউনিয়ন উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গত মঙ্গলবার (০৩ মার্চ ২০২৬ইং) বিকালবেলায় সাংবাদিক সংগঠন আলোচনা সভা শেষে চকরিয়া হাওয়া রুফটপ একটি রেস্তোরাঁয় আয়োজিত এ অনুষ্ঠানে লামা সাংবাদিক ইউনিয়ন সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। লামা সাংবাদিক ইউনিয়ন সভাপতি দৈনিক বাংলাদেশ সময় পত্রিকা প্রতিনিধি মো. ইউছুপ মজুমদার এম এ, সহসভাপতি দৈনিক মাতৃভাষা প্রতিনিধি মো. ফরিদ (বাবুল), সাধারণ সম্পাদক দৈনিক আজাদী প্রতিনিধি মো. ইসমাইলুল করিম,সাংগঠনিক সম্পাদক দৈনিক ঘোষণা প্রতিনিধি মো. এমরান,অর্থ সম্পাদক দৈনিক আপন কন্ঠ প্রতিনিধি মো. রেজাউল করিম (রিয়াদ) কার্যনির্বাহী সদস্য দৈনিক আজকের বসুন্ধরা প্রতিনিধি আবু সালাম, সাধারণ সদস্য দৈনিক গণবার্তা প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক’সহ প্রমুখ।
লামা সাংবাদিক ইউনিয়ন পরিবার নিয়ে ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় সংগঠন সাধারণ সম্পাদক মো. ইসমাইলুল করিম বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এমন আয়োজন সহকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও সহযোগিতার মনোভাব আরও সুদৃঢ় করে। ভবিষ্যতেও এ-ধরনের মিলনমেলা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত আশা করেন সবায়।ইফতারের পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমানে লামায় অন্যতম প্রাণকেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। এখানে কর্মরত সাংবাদিকদের পেশাগত ঐক্য বজায় রাখা এবং পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার ক্ষেত্রে এমন সংগঠন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্মব্যস্ত জীবনের মাঝে মনোরম পরিবেশে এই ইফতার আয়োজন সাংবাদিকদের মধ্যে সম্প্রীতি ও বন্ধন আরও জোরদার করেছে বলেও উল্লেখ করেন তারা। এবং সাংবাদিক ইউনিয়ন সদস্যদের ভূয়সী প্রশংসা করে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান। ইফতারের আগে মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি এবং লামায় সাংবাদিকদের পেশাগত সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!