Logo
শিরোনাম
ঈদগাঁওতে মৌসুমী ফল তরমুজের চড়া দামে হিমশিমে ক্রেতারা ঈদগাঁও থানার উদ্যোগে স্থানীয় জনগনের সঙ্গে  আইন-শৃংখলা নিয়ন্ত্রণে মতবিনিময় সভা লামায় ৯ ব্যবসায়ীকে জরিমানা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন লামা সাংবাদিক ইউনিয়ন ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁও বাজারে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, আতংক স্বর্ণালংকার,নগদ টাকা ও মোবাইল লুট…. ঈদগাঁওতে বসতঘরে সশস্ত্র ডাকাত দলের হানা ঈদগাঁওর মার্কেটে গয়না কসমেটিকের চড়া দামেও ঝুঁকছেন ক্রেতারা পটিয়া স্টেশন রোড শাহী জামে মসজিদ মার্কেট ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত। পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না লামায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রামের বোয়ালখালীতে আগুনে দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

ডেস্ক নিউজ:চট্টগ্রামের বোয়ালখালীতে আগুনে দগ্ধ হয়ে ফাতেমা বেগম (৮০) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার পূর্ব গোমদণ্ডী শাহ মোহাম্মদ চৌধুরী পাড়ার ফাতেমা বেগমের ঘরে আগুন লেগে এ ঘটনা ঘটেছে।

রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, ৫টার দিকে খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনে। এতে দুইটি কাচা কক্ষ পুড়ে গেছে। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।

নিহত বৃদ্ধা ফাতেমা বেগম স্থানীয় মৃত আবুল কাশেমের স্ত্রী।

স্থানীয় পৌর কাউন্সিলর মো. ঈসমাইল হোসেন আবু বলেন, বৃদ্ধা ফাতেমা বেগম দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত রোগে আক্রান্ত ছিলেন। তার এক মেয়ে রয়েছে। তবে মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় ঘরে তিনি একাই থাকতেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!