রিমন পালিত: নিজস্ব প্রতিবেদক: বান্দরবানে সুষ্ঠুভাবে চলছে বান্দরবান পৌরসভা নির্বাচন ।আজ রবিবার (১৪ ফেব্রুয়ারি) প্রতিটি সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে এ নির্বাচন ।
সকাল থেকে স্ব স্ব কেন্দ্রে উপস্থিত হয়ে ইলেকট্রনিক্স ভোটিং মেশিন (ইভিএম) মাধ্যমে ভোট প্রদান করছে।
পৌরসভার ১৩ কেন্দ্রে ইভিএম মেশিন দেওয়া হয়েছে।
স্ব স্ব কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে পোলিং এজেন্ট, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সকলকে সহযোগিতা করছে।
প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট, নয়জন পুলিশ, নয়জন আনসার ও দুই প্লাটুন বিজিবি চার ভাগে বিভক্ত হয়ে কাজ করছে এবং সাথে আছে সেনাবাহিনী ।
এবার পৌরসভায় ২৯ হাজার ৭২৯ জন ভোটার রয়েছে। তার মধ্যে পুরুষ ভোটার ১৬ হাজার ৬০৯ জন, মহিলা ভোটার ১৩ হাজার ১২০ জন । 
এবার মেয়র পদে ৫ জন, কাউন্সিলর পদে ২৯ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৭ জন প্রার্থী অংশ নিয়েছে ।এছাড়া ১৩টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে ।
নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম জানান , আশা করছি সুষ্ঠুভাবে বিকালের মধ্যে পৌর নির্বাচন সম্পন্ন হবে ।
নির্বাচন কেন্দ্রে নাশকতা এড়াতে কঠোর অবস্থানে রয়েছ পুলিশের মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স জেলার ডিবি পুলিশ ও ডিএসবি ,ম্যাজিস্ট্রেট, র্যাব ও বিজিবি ও গণমাধ্যমকর্মী ।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি