Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

ঠাকুরগাঁওয়ে বাঁশঝার থে‌কে ঝুলন্ত লাশ উদ্ধার 

ডেস্ক নিউজ: ঠাকুরগাঁওয়ে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের লোকজন অভিযোগ করছেন- তাকে পরিকল্পিতভাবে হত্যা করে ঝুলিয়ে রেখেছে প্রতিপক্ষরা।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার সালন্দর ইউনিয়নের মুন্সিপাড়া এলাকার একটি বাঁশবাগান থেকে লাশটি ঝুলন্ত অবস্হায় উদ্ধার করা হয়। মৃতের নাম আসিফ। তিনি ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ড মুন্সিপাড়া এলাকার মানিক মিয়ার ছেলে।

মানিক মিয়া অভিযোগ করে বলেন, কিছুদিন আগে স্থানীয় মহিলা ইউপি সদস্যের ছেলে আল আমিন সাগরের সঙ্গে আসিফের ঝগড়া হয়। গতকাল (মঙ্গলবার) দুপুরে আসিফকে ডেকে নিয়ে যায় সাগর। পরে রাত সাড়ে ৮টার দিকে বাসা থেকে বের হওয়ার পর আর বাসায় ফেরেনি আসিফ। বুধবার সকালে বাঁশঝাঁড়ে তার লাশ পাওয়া গেল। পরিকল্পিতভাবেই আসিফকে হত্যা করা হয়েছে।

ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভীরুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!