Logo
শিরোনাম
চৌফলদন্ডী মধ্যম রাখাইন পাড়া বৌদ্ধ বিহারের সীমানায় ময়লা আবর্জনা ফেলার অভিযোগ ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২ নাইক্ষ্যংছড়িতে নানা  আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর  মহা সাংগ্রাইং পোযেঃ জলকেলি উৎসব উৎযাপিত জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল ও সভাপতি সালাম ফকিরকে দেখতে হাসপাতালে চেয়ারম্যান সুনীল কান্তি ঈদগাঁওতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওতে ৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সৌর প্যানেলের ক্যাবল চুরি, চিকিৎসা সেবা ব্যাহত ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কোরআন মাদ্রাসায় সভায় পাগড়ি পেল ১৪ কুরআন হাফেজ পটিয়ায় বর্ষবরণে ব্যতিক্রমী উদ্যোগ: কানাডা প্রবাসীর শরবত বিতরণ ঈদগাঁওতে আক্কাবো গোষ্ঠী সমাজ বৈঠক সম্পন্ন

কাপ্তাইয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণঃ ধর্ষক আটক

রাঙ্গামাটি প্রতিনিধি :রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলায় ওয়াগ্গা ইউনিয়ন এর দোলন্যা মুখ তালুকদার পাড়ায় বিস্কুট খাওয়ার প্রলোভন দেখিয়ে ৮ বছরের এক শিশুকে ধর্ষনের অপরাধে একজনকে গ্রেফতার করেছে কাপ্তাই থানা পুলিশ। আটককৃত আসামির নাম অমল তালুকদার, তার বয়স ২২ বছর। সেই ওয়াগ্গা তালুকদার পাড়া দোলন্যা মুখ এলাকার শান্তি তালুকদার এর ছেলে। শিশুটি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্রী।

গত রবিবার (৪ এপ্রিল) সকালে অভিযুক্ত অমল তালুকদার শিশুটিকে বিস্কুট খাওয়ার প্রলোভন দেখিয়ে তার নিজের ঘরে নিয়ে ধর্ষণ করে বলে জানান, শিশুটির পরিবারের সদস্যরা।

কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত রবিবার এই ঘটনা ঘটার পর মেয়েটার বাবা গতকাল সোমবার(৫ এপ্রিল) রাত ৮ টায় কাপ্তাই থানায় এসে ধর্ষক অমল তালুকদার এর বিরুদ্ধে মামলা দায়ের করেন। তারই মামলার ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ১২.৩০ মিনিটে কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সোর্স সহ অভিযুক্ত আসামীকে তার বাড়ী হতে গ্রেফতার করে কাপ্তাই থানায় নিয়ে আনা হয়।

এদিকে ধর্ষক অমল তালুকদারকে মঙ্গলবার( ৬ এপ্রিল) রাঙ্গামাটি কোর্টে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!