ডেস্ক নিউজ:মেহেরপুরে নির্মানাধীন ভবনের ট্যাংকির মাটি ধসে এক শ্রমিক নিহত ও ৪ জন আহত হওয়ায় সদর উপজেলা ইমারত নির্মাণ কারী শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে মালোপাড়ায় জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল করিম।
সংবাদ সম্মেলনে বলেন, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সদস্য নির্মাণাধীন একটি বাড়িতে কাজ করার সময় মাটি ধসে ভনু মন্ডল নামে এক শ্রমিক নিহত হয়েছেন এবং ৪ জন শ্রমিক গুরুতর আহত হয়েছে। এর মধ্যে একজনকে রাজশাহী মেডিকেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। নিহত শ্রমিক সদস্যের পরিবারকে নিয়ে বাড়ির মালিক আবু জাফর গোপনে মীমাংসা করে। এ বিষয়ে আমাদের শ্রমিক ইউনিয়নের কোনো সদস্যকে অবগতি করে নাই। এমন অবস্থায় আমাদের ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন কে হেয় প্রতি করায় আগামী ৬ ই এপ্রিল মেহেরপুর জেলায় সকল নির্মাণকজ ও ইট ভাঙ্গার সকল কাজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সহ সাধারন সম্পাদক রাসেল, সাংগঠনিক সম্পাদক আলেক উদ্দিন, কোষাধক্ষ্য খন্দকার নাফিজুর, প্রচার সম্পাদক মিলন আলী, দপ্তর সম্পাদক মোতালেব শেখ, শ্রম কল্যাণ সম্পাদক জালাল উদ্দিন, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক ইসরাফিল হোসেন, কার্যনির্বাহী সদস্য মজনু সরদার, মাজেদুল হক, ছাবদার আলী, ফিরোজ আলী সহ সকল সদস্যরা।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি