Logo
শিরোনাম
পটিয়ায় গনসংযোগকালে পেয়ারু: ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য মোমবাতিতে ভোট দিন।  রাঙ্গামাটির জুরাছড়িতে দায়িত্ব পালনের সময় আনসার সদস্যের মৃত্যু উপজেলায় পাঠানো হয়েছে নির্বাচনের সরঞ্জাম ৪৫৮টি গ্রামের ভোটারদের ভোটকেন্দ্রে আসতে হবে একদিন আগে নাইক্ষ্যংছড়িতে শাপলা কলি তথা ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভা ও গণমিছিল বিলাইছড়িতে দুর্গম বড়থলির একটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছালো  হেলিকপ্টার যোগে চকরিয়ায় সরকারি টোল পয়েন্ট দখল করে নদীতে অবৈধ স্থাপনা নির্মাণ সন্রাসী চাঁদাবাজি মাদক মুক্ত আধুনিক পটিয়া গড়ে তুলতে মোমবাতি প্রতিকে ভোট দিন- সৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু পটিয়ায় ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে ওলামা দলের ব্যাপক প্রচারণা ও লিফলেট বিতরণ রাজস্থলী ও বাঙ্গালহালিয়াতে ধানের শীষের নির্বাচনী জনসভায় এ্যাড ঃ দীপেন দেওয়ান,,, ধানের শীষ জনগণের অধিকার, ন্যায়ের রাজনীতি ও উন্নয়নের প্রতীক।” চকরিয়ায় নিঃসন্তান বৃদ্ধের শেষ সম্বল দুই গরু চুরি… এক চোখ হারানো নাতনীর চিকিৎসার স্বপ্ন ভেঙে কান্নায় নিঃস্ব দম্পতি

কুষ্টিয়ায় রান্না ঘরে মিললো গৃহবধূর মাটি চাপা লাশ

ডেস্ক নিউজ:কুষ্টিয়ার মোল্লা তেঘড়িয়া ক্যানেলপাড়ার রান্না ঘর থেকে মাটি চাপা দেওয়া অবস্থায় রিমি (২২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ ১৫ এপ্রিল রাত ৮টার সময় রুবিনা নামে এক প্রতিবেশী বাড়ির ভিতরে পানি আনতে গেলে পচা গন্ধ পায়। বিষয়টি ঐ মহিলা বাড়ির মালিক মুরাদ হোসেনকে জানালে সে পুলিশকে সংবাদ দেয়। পুলিশ এসে গৃহবধূর অর্ধগলিত মাটি চাপা দেওয়া অবস্থায় লাশ উদ্ধার করে। পুলিশের ভাস্যমতে আনুমানিক এক মাস পূর্বে মৃত দেহটি মাটি চাপা দেওয়া হয়েছে। ময়না তদন্তের জন্য মৃত দেহটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাড়ির মালিক মুরাদ হোসেনের দেওয়া তথ্যমতে গত ফ্রেব্রুয়ারি মাসে খোকসার বাসিন্দা আলামিন (২৫) এক হাজার টাকা মাসিক চুক্তিতে বাসা ভাড়া নেয়। ওই বাসায় আলামিন ও তার স্ত্রী রিমি থাকত। কুষ্টিয়া জাহাঙ্গীর হোটেলের মিষ্টি বানানোর কারিগর হিসাবে কাজ করত আলামিন। আলামিন গত এক মাস যাবৎ ওই বাসায় ভাড়া থাকলেও আসত না। বাড়ির মালিক একাধিকবার মোবাবাইল ফোনে আলামিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পায়নি। তিন মাস আগে বাসা ভাড়া নেওয়ায় প্রতিবেশীরাও তেমনভাবে চিনতো না আলামিন ও তার স্ত্রী রিমিকে। প্রতিবেশী ও পুলিশের ধারনা পারিবারিক কলোহের জেরে আলামিন তার স্ত্রী রিমিকে হত্যা করে মাটি চাপা দিয়ে পালিয়ে যায়।

এবিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি (তদন্ত) নিশিকান্ত জানায়, প্রাথমিক ভাবে উদ্ধার করা অর্ধগলিত মৃত দেহটি আলামিনের স্ত্রীর। তবে ময়না তদন্ত শেষে নিশ্চিত করা যাবে বিষয়টি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!