Logo
শিরোনাম
পটিয়ায় মাধ্যমিক ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্টে দক্ষিণ গোবিন্দরখীল প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল দল চ্যাম্পিয়ান। লামায় গ্রামার স্কুল এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত লামায় মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক’সহ গুরুত্ব আহত নাইক্ষ্যংছড়িতে  রাতের আঁধারে বসত -ভিটার জমি দখলের অভিযোগ নাইক্ষ‍্যংছড়িতে বিজিবির অভিযানে বিপুল অকটেন ও সার আটক ভারুয়াখালী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত এলডিপি’কে শক্তিশালী করতে হবে- অলি আহমদ রামুর কচ্ছপিয়া ও গর্জনিয়া তে  কৃষিতে নতুন সম্ভাবনা বিজিবির অভিযানে নাইক্ষ্যংছড়ি সিমান্তে আইইডি, অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার নাইক্ষ্যংছড়িতে শিবিরের বিভিন্ন ইভেন্ট এর প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

কুষ্টিয়ায় ভুয়া এমএইচএস কোম্পানীতে র‌্যাবের হানা ! জেল ও জরিমানা

ডেস্ক নিউজ:কুষ্টিয়া শহরের হরিশংকরপুর এলাকার এমএইচএস ইন্ডাস্ট্রিজে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে জেল ও জরিমানা আরোপ করে। রবিবার ১৮ এপ্রিল দুপুরে কুষ্টিয়া -১২, র‌্যাব সিপিসি-১ ও জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট এই অভিযান চালায়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কুষ্টিয়া জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোঃ সবুজ হাসান।

এ সময় উপস্থিত ছিলেন র‌্যাব-১২, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মেজর মাহফুজুর রহমান সহ র‌্যাব-১২, সিপিসি-১ এর সদস্য ও স্যানিটারী ইন্সপেক্টর। র‌্যাব-১২, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মেজর মাহফুজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হরিশংকরপুর এমএইচএস ইন্ডাস্ট্রিজে অভিযান পরিচালনা করা হয়। সেখানে বিভিন্ন ধরনের ডিটারজেন্ট হ্যান্ড স্যানিটাইজার অবৈধ প্রক্রিয়ায় তৈরি করা হচ্ছিল। সেখানে ওইসব পণ্য প্রস্তুতির সক্ষমতা না থাকায় ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে একজনকে ১৫ দিন জেল এবং অপর আরেকজনের এক লক্ষ টাকা জরিমানা (অনাদায়ী ১ মাসের বিনাশ্রম জেল) করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোঃ সবুজ হাসান জানান, এমএইচএস ইন্ডাস্ট্রিজ মালিক ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ এবং ৫৩ ধারা ভঙ্গ করেছে। তাদের প্রতিষ্ঠানে ডিটারজেন্ট, টাইলস ক্লিনার, গুড়া মশলা, হ্যান্ড স্যানিটাইজার তৈরীর করতে যে ধরনের সরঞ্জামাদি লাগে সেগুলো নেই, ল্যাব লাগে, দক্ষ কেমিস্ট লাগে যার কোনটাই সেখানে নেই। এগুলো ছাড়াই নিজেরাই এই পণ্যগুলো তৈরি করে আসছিল যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। পাশাপাশি এই পণ্য গুলো থেকে সরকার কোন রাজস্ব পায়না। এদের কোম্পানিটাই সম্পূর্ণ অবৈধ।

এই কারণে ভ্রাম্যমান আদালত উক্ত প্রতিষ্ঠানের এক জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও অপর একজনকে এক লক্ষ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। সাজা প্রাপ্ত হলেন, শহরের হরিশংকরপুর মোল্লাপাড়া এলাকার মৃত মকসেদ আলীর ছেলে হাসান (৪০)। তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অপরজন উত্তর লাহিনিপাড়া এলাকার লাল মোহাম্মদ এর ছেলে আব্দুল্লাহ আল মামুন (৩৯) কে ১ লক্ষ টাকা জরিমানা আরোপ করেন (অনাদায়ে এক মাসের কারাদণ্ড) প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!