Logo
শিরোনাম
লামায় মাতামুহুরী নদী থেকে বালু উত্তোলন একজনকে ২০ দিনের কারাদণ্ড দিলেন ইউএনও বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাইয়ে উত্তীর্ণ ১শত ৭০ জনের রেজিস্ট্রেশন শুরু ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাইয়ে উত্তীর্ণ ১শত ৭০ জনের রেজিস্ট্রেশন শুরু

খিলগাঁও থেকে ৪৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার : ট্রাক উদ্বার

ডেস্ক নিউজ:রাজধানীর খিলগাঁও থানার বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে ৪৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ চার জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হচেছ- মোঃ সুজন (৩০), মোঃ মোশারফ হোসেন (৪০), মোঃ আশরাফ আলী (২৬) ও মোঃ জহিরুল ইসলাম (৩১)।
গ্রেফতারের সময় তাদের নিকট থেকে ৪৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক উদ্ধার মূলে জব্দ করা হয়।
আজ রোববার গোয়েন্দা সংঘবদ্ধ অপরাধ ও গাড়ী চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার মধুসূধন দাস এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর খিলগাঁও থানার বনশ্রী এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ী চুরি প্রতিরোধ টিম। ধৃত ব্যক্তিরা আন্ত:জেলা মাদক বেচাকেনা সিন্ডিকেটের সক্রিয় সদস্য।
সহকারী পুলিশ কমিশনার মধুসূধন দাস আরও বলেন, মাদক পরিবহনের জন্য গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজশে জব্দকৃত ট্রাকের কেবিনের ভিতরে সিলিং এর সাথে বিশেষ কায়দায় বক্স তৈরি করে। এরপর তারা দেশের সীমান্তবর্তী জেলা কক্সবাজার হতে ইয়াবা সংগ্রহ করে অভিনব কৌশলে তৈরিকৃত বক্সের মাধ্যমে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করত।
এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে খিলগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়।
আজ গ্রেফতারকৃত ধৃত মামলার আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ডিএমপি পুলিশের এ কর্মকর্তা ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!