Logo
শিরোনাম
পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি ঈদগাঁও উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন চৌফলদন্ডী ব্রীজে বজ্রপাতে জালালাবাদে লবন চাষীর মৃত্যু ঈদগাঁওতে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ঈদগাঁওতে ভ্যালিডেশন ট্রায়াল (বোরো) ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন কর্মসুচী সম্পন্ন

বরকলে লকডাউন অব্যহত রাখতে কঠোর অবস্থানে বরকল থানা পুলিশ

রাঙ্গামাটি প্রতিনিধি :রাঙ্গামাটির বরকলে সরকারের ঘোষিত লকডাউন অব্যহত রাখতে এবং করোনা পরিস্থিতি মোকাবিলায় ১ম দিন থেকে ৫ম দিন পর্যন্ত বিভিন্ন এলাকায় কঠোর অবস্থান অব্যাহত রেখেছে বরকল মডেল থানা পুলিশ।

রবিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার বিভিন্ন এলাকায় বরকল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন এর নেতৃত্বে পুলিশ সদস্যরা কঠোর অবস্থান নিয়েছে।

এসময় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, বাজারে ঔষধের দোকান, কাঁচাবাজার, মুদি দোকান ছাড়া খাবারের হোটেল ও অন্যান্য দোকানপাট বন্ধ রাখা হয়েছে।একইসাথে বরকলে নৌ চলাচল বন্ধ করা হয় এবং ভূষণছড়া ও আইমাছড়া ইউনিয়নে কয়েকটি সড়কে মোটরসাইকেল চলাচল বন্ধ রেখে লকডাউন বাস্তবায়ন করেছে বরকল থানা পুলিশ।

এছাড়াও অফিসের জরুরি কাজে এবং ঔষধপত্র,কাঁচামাল আনার জন্য নৌ-পথে সীমিত সংখ্যক ছোট নৌ চলাচল চালু রাখা হয়েছে। আর বরকল থানা পুলিশ সদস্যদের টহল অব্যাহত রাখায় বাজারে জনসমাগম নেই বললেই চলে।

এদিকে, মাইকিং এর মাধ্যমে জনসচেতনতা মূলক প্রচারনা ও বিনামূল্যে মাস্ক বিতরন কার্যক্রম অব্যাহত রেখেছে বরকল মডেল থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!