Logo
শিরোনাম
পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি ঈদগাঁও উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন চৌফলদন্ডী ব্রীজে বজ্রপাতে জালালাবাদে লবন চাষীর মৃত্যু ঈদগাঁওতে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ঈদগাঁওতে ভ্যালিডেশন ট্রায়াল (বোরো) ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন কর্মসুচী সম্পন্ন

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার

আমিনুল ইসলাম 

নাইক্ষ‍্যংছড়ি(বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড তুফান আলী পাড়ায় মোস্তাক আহমদ প্রকাশ (রিফুজি মোস্তাক) (৬০), পিতা মৃত উলামিয়া’র মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার  (২৮ এপ্রিল) বিকাল আনুমানিক ৪টার দিকে ফারিখালের স্রোতের পানির পাশে ঝোপের ভেতর থেকে স্থানীয় এলাকাবাসী তার মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ইউপি সদস্য আবু তাহের জানান, অসুস্থ অবস্থাতেই তিনি পানের বরজে কাজ করতে যান। ধারণা করা হচ্ছে, খাল পারাপারের সময় হঠাৎ বিকট বজ্রপাতের শব্দে ভয় পেয়ে বা ভারসাম্য হারিয়ে তিনি পানিতে পড়ে যান।

খবর পেয়ে বাইশারী তদন্ত কেন্দ্রের এসআই রঞ্জিত সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলে মনে হচ্ছে। তবে সঠিক কারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!